নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
জেলা তাতীদলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন

জেলা তাতীদলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতীদলের আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠিত হয়।

 

এড.মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান,প্রধান বক্তা তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক গোলাপ মঞ্জুর,বিশেষ বক্তা তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো:বাশারুল আলম কামাল, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল উপস্থিত ছিলেন।

 

নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,, কুতুপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন,মহানগর তাঁতীদলের সভাপতি মীর আলমগীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী সেলিম,ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক মীর ইমন,সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহবায়ক তাইজুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট ও ফতুল্লা,সিদ্ধিরগঞ্জ,বন্দর,রূপগঞ্জ, আড়াইহাজার থনা সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ।

 

তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমান বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় বসায়, তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন। আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে, যে আর কেউ কখনো কোন অন্যায় করার সাহস পাবে না।আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।এসময় দ্রুত সময়ের মধ্যেও নির্বাচন দেয়ার দাবী জানান তিনি।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা বলে মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন,বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সংখ্যালঘু ও সাম্প্রদায়িক ব্যানারে আওয়ামী লীগকে পূণর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই ২৪ বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে হলে খুব দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা জরুরি।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা বাস্তবায়ন করতে হবে। সমাজের সর্বস্তরের সীমাহীন দুর্নীতি, সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতাকে এগিয়ে আসতে হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাইনবোর্ড এলাকার সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দরা। দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!