নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
জেলা রেজিষ্ট্রি অফিসের গডফাদার রফিক-কলিম

জেলা রেজিষ্ট্রি অফিসের গডফাদার রফিক-কলিম

প্রকাশিতঃ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর গডফাদার পরিবর্তন করেছে দলিল লেখক রফিকুল ইসলাম ও কলিমুল্লাহ। নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রি অফিসকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য দলিল লেখক সমিতির এই দুই শীর্ষ নেতা গডফার পরিবর্তন করে নিজেরে আধিপত্য ধরে রেখেছেন।

একাধিক দলিল লেখক জানান, আওয়ামীলী সরকারের পতনের পর কলিমুল্লা গণধোলায়ের শিকার হয়েছে। বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন রফিকুল ইসলাম। স্থানীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে আতাঁত করে প্রকাশ্যে ফিরে আসেন শামীম ওসমান ও আজমেরীর ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত রফিক-কলিম।

নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, রেজিষ্ট্রি অফিসকে বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে দূর্নীতির অন্যতম প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন রফিকুল ইসলাম ও কলিমুল্লাহ গং। বিগত সময়ে তারা শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের নাম ব্যবহার করে দলিল লেখকদের মধ্যে প্রভাব বিস্তর করতেন। শুধু দলির লেখকদের মধ্যেই তাঁদের প্রভাব বিস্তার সীমাবদ্ধ ছিল না। তারা রাজনৈতিক পরিচয়ে সাব রেজিষ্ট্রারকে প্রভাবিত করতেন। উভয়েই আওয়ামীলীগে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতেন। তারা তাঁদের মত করে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রিশন কমপ্লেক্সটি নিজস্ব বাহিনী দিয়ে পরিচালনা করছেন। প্রয়াত সাবেক সাংসদ নাসিম ওসমানের একমাত্র ছেলে নারায়ণগঞ্জে অপরাধীদের আইকন। হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত আজমেরী ওসমানের বলিষ্ট নেতৃত্বে রফিক এবং কলিমুল্লাহ ছিলো জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্স এর নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রেশন কমপ্লেক্স এর গডফাদার। এ দুইজনের নির্দেশে যাদের দ্বারা নিয়ন্ত্রণ করে তারা হলেন সফর আলী ভূইয়া স্বপন, তপু, গোলাম সারওয়ার শুভ, কাজী সবুজগং বাহিনী।

সূত্র জানায়, রফিকুল ইসলাম ছিলেন গডফাদার শামীম ওসমানের ঘনিষ্ঠজন। সে পরিচয়ের সূত্র ধরেই নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রি অফিসে দাপট দেখিয়ে অঢেল সম্পদের মালিক বনে গেছে। শামীম ওসমানের সঙ্গে সখ্যতা থাকায় রফিকের বিরুদ্ধে কেউ কথা বলতেন না। রেজিষ্ট্রি অফিসে আরেক প্রভাবশালী ছিলেন কলিমউল্লাহ। তিনি ছিলেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের আস্থাভাজন। সব কিছুতেই আজমেরী ওসমানের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করেছেন তিনি। দলিল লেখক সমিতির এই দুই নেতা নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রি অফিসে সাধারণ মানুষের জমি রেজিষ্ট্রি করতে গেলে সরকারী ফি ছাড়াও অতিরিক্তি ফি আদায় করতেন নারায়ণগঞ্জ জেলা দলিল লিখক সমিতির পক্ষে। বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে অতিরিক্তি ফি আদায় করলেও বর্তমানেও তা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।

আওয়ামীলীগ সরকারের সময়ে আদায়কৃত অতিরিক্ত টাকাগুলো সাবেক সাংসদ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ অনেক রাঘব-বোয়ালের মাঝে বন্টন করতেন সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক কলিমউল্লাহ। বর্তমানেও বিএনপির একাধিক সিন্ডকেটের মাঝে তা বন্টন করা হচ্ছে বলে সূত্রের দাবি।

নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রেশন কমপ্লেক্সে জমির রেজিস্ট্রি করতে ভুক্তভোগী অনেকেই বলেন, আমরা অত্র প্রতিষ্ঠানে রফিকুল ইসলাম ও কলিমুল্লাহগং এর কাছে জিম্মি। সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত ফি দিতে বাধ্য হয়েছি। তারা তাদের সংগঠনের জন্য নিয়ম বর্হিভুতভাবে হাতিয়ে নিতো লক্ষ লক্ষ টাকা। যা সরকারী কোন কোষাগারে জমা হতোনা। জমা হতো তাদের ব্যক্তিগত কোষাগারে। আর এ টাকাগুলোর বেশীরভাগই দেয়া হতো ওসমান পরিবারকে। তারা বলেন, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে তার সাথে শামীম ওসমান, আজমেরী ওসমান, অয়ন ওসমানসহ তাদের ক্যাডাররাও আত্মগোপনে চলে গেছেন। কিন্তু আওয়ামীলীগ সরকারের পতনের এক বছর অতিবাহিত হলেও রফিকুল ইসলাম ও কলিমুল্লাহগং এখনো বহাল রয়েছে। তারা এখনও পর্যন্ত জমি রেজিষ্ট্রি করতে সাধারন মানুষের কাছ থেকে পূর্বেও ন্যায় বর্তমানেও টাকা হাতিয়ে নিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর সাধারণ মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরলেও নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রিশন কমপ্লেক্সে এ জমি রেজিষ্ট্রি করতে আসা মানুষগুলোর মাঝে কোন প্রকার স্বস্তি ফিরেনি। কারন এখন এখানে বহাল তবিয়তে রয়েছেন দূর্নীতিবাজ খ্যাত রফিকুল ইসলাম ও কলিমুল্লাহগং। আমরা সাধারন মানুষ চাই একটু দূর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রিশন কমপ্লেক্স। আর এ দূর্নীতিমুক্ত নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রিশন কমপ্লেক্স গড়তে রফিকুল ইসলাম ও কলিমুল্লাহ গংদের মত অপরাধীদের দোসরদের এখান থেকে দ্রুত অপসারণ প্রয়োজন। এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন দলিল রেজিস্ট্রি করতে আসা সর্বশ্রেনীর সাধারন মানুষ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!