নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
জেলা হিসাবরক্ষকের একগুয়েমিতে মৃত্যু ৫ মাস পরও পেনশন পায়নি ফ্রানচিলিয়ার পরিবার!

জেলা হিসাবরক্ষকের একগুয়েমিতে মৃত্যু ৫ মাস পরও পেনশন পায়নি ফ্রানচিলিয়ার পরিবার!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফ্রানচিলিয়া গমেজ একাধারে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ৩৭ বছর চাকরি করে বিধি মোতাবেক ৫৯ বছরে ২০২১ সালে অবসরে যান এবং ২০২৫ সালের ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যুবরন করেন।
ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন ও আনাসের দাবি কৃত ঘুষের টাকা প্রদান না করায় দীর্ঘ পৌনে ৫ বছরেও পাননি পেনশন ফ্রানচিলিয়া গমেজ।
এমনকি পেনশনের টাকা না পেয়ে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে প্রায় ৫ মাস আগে মৃত্যুবরণ করেন নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের প্রাক্তন নার্সিং সুপারভাইজার ফ্রানচিলিয়া গমেজ।
তার মৃত্যুর পর স্বজনরা আনোয়ারের অফিসে ধর্না দিয়েও আনোয়ারের এক গুয়েমীর কারণে পেনশনের টাকা পাচ্ছেন না এমনটি অভিযোগ তার পরিবারের।
সার্ভিস বুকের উপর নির্ভর করে পেনশনের সুবিধা পাওয়া না পাওয়ার বিধান রয়েছে। সার্ভিস বুকে ফ্রানচিলিয়া গমেজের কোন দাগ না থাকলেও একমাত্র ঘুষের দাবীকৃত টাকা প্রদান না করায় পেনশন আটকে রাখা হয়েছে বলে জানান তার স্বামী সৌরভ দেউড়ী।
ফ্রানচিলিয়া গমেজের স্বামী রিচার্ড সোরভ দেউড়ী ও তার পুত্র বিনয় দেউড়ী গনমাধ্যম কর্মীদের জানান, সার্ভিস বুক,এনআইডি কার্ডে জন্ম সাল সঠিক থাকলেও সিভিল সার্জন অফিস ও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসের রেষারেষির বলি হয়েছেন ফ্রানচিলিয়া গমেজ।
২০২৫ সালে ৩ নভেম্বর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর মহাখালী ঢাকার উপ-পরিচালক (প্রশাসন) মোসাম্মৎ মঞ্জু আখতার সার্ভিস স্ট্যটমেন্ট ও ইএলপিসি ইস্যু কারণ করার জন্য ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার আনোয়ার হোসেন কে লিখিত পত্র প্রদান করেন। যার স্মারক নাম্বার ডিজিএনএম/শা-১/১ফ-১৭১/৮৪-৩৪৭৩।
তাতে সার্ভিস স্ট্যাটমেন্ট ও ইএলপিসি ইস্যুকরন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
ফ্রানচিলিয়া গমেজের পুত্র তনয় দেউড়ী বলেন, ঘুষখোর আনোয়ার হোসেন ২০২৪ সালে নারায়নগঞ্জে যোগদান করে ঘুষ দাবী করেন। ঘুষের দাবীকৃত টাকা না দেওয়ার কারনে অবসরে যাওয়ারপ্র্রায় পৌনে ৫ বছরেও পেনশন পাননি দাবী করেন তারা। আনোয়ার হোসেন ঘুষের টাকায় তার এক ছেলেকে আমেরিকায় পড়ালেখা করাচ্ছেন এবং সোনারগাঁওয়ে একটি বিশাল জায়গা নিয়ে বহুতল ভবন নির্মাণ করেছেন। যা দূর্নীতি দমন কমিশন তদন্ত করলে আনোয়ার হোসেনের আয়ের সাথে সম্পদের অসংগতি উম্মোচন হবে।
তার পুত্র বিনয় দেউড়ী বলেন,এর আগে আনোয়ার হোসেন বলেছিলেন সিভিল সার্জন ম্যানেজ ফর মানি হলে আমি কেন পাবো না। যার একটি অডিও কল বিনয় দেউড়ীর কাছে সংরক্ষিত রয়েছে।
এ ব্যাপারে জানতে ডিস্ট্রিক্ট একাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসার আনোয়ার হোসেনের কার্যালয়ে গেলে তিনি গণমাধ্যম কর্মীদের সাক্ষাত না দিয়ে তার অধীনস্থ কর্মকর্তা আনাস ও হাসানের সাথে কথা বলতে বলেন।
এ ব্যাপারে হাসান ও আনাস বলেন তার জন্ম সনদ ভুল রয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জন্ম তারিখ সংশোধন পূর্বক একটি পত্র দিলেই আমরা তার পেনশনের ব্যবস্থা করবো। এছাড়া আমাদের কিছু করার নাই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!