নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ঝুট নিয়ে অ্যাড.আলমগীর-সুমনের ভানুমতির খেলা! ক্ষুদ্ধ নেতাকর্মীরা!!

ঝুট নিয়ে অ্যাড.আলমগীর-সুমনের ভানুমতির খেলা! ক্ষুদ্ধ নেতাকর্মীরা!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা বিসিক শিল্পনগরীর জুট ওয়েজষ্টিজ মালের ভাগ বাটেয়ারা নিয়ে চলছে ভানুমতির খেলা যে কোন সময় নেতাকর্মীদের হাতে নাজেহাল হতে পারে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মাহমুদুর রহমান আলমগীর ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সুমন। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।
দেশের বৃহত্তর রপ্তানীমুখী বানিজ্য নগরী ফতুল্লা এনায়েতনগরের বিসিক শিল্প এলাকা যেখানে গড়ে ওঠেছে কয়েক শতাধিক রপ্তানীমুখী শিল্পপ্রতিষ্ঠান। দেশের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে এখান থেকে। এসব প্রতিষ্ঠানের জুট ও ওয়েজষ্টিজ মালামালের ব্যবসা যখন যে দল ক্ষমতায় থাকে সে রজনৈতিক দলের নেতারা ক্ষমতার দাপটে ভোগ করে।
বিগত দিনের ইতিহাস পর্যালোচনাা করলে দেখা যায়, এই জুট ও ওয়েষ্টিজ মালামাল মাল নাম নামানোকে কেন্দ্র রাজনৈতিক দলের নেতারা গ্রুপিং দ্বন্দ্ব তৈরী করে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারপরও অবসান হয়নি জুট সন্ত্রাসীদের দৌরাত্ম। বিগত স্বৈরাচার আওয়ামিলীগ সরকারের আমলে বিসিক শিল্পনগরী গডফাদার শামীম ওসমান, আজমেরী ওসমানের নিয়ন্ত্রণে ছিল।
স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর গডফাদার শামীম ওসমান ও আজমেরী ওসমান দেশ ছাড়লে বিসিকশিল্পনগরী নিয়ন্ত্রণ চলে যায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের হাতে।
তারই আস্থাভাজন ও গৃহপালিত এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. আলমগীর ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনকে বিসিকের জুট ও ওয়েষ্টিজ মালামাল নামানের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে যান এই দুইজন।
স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা জানান, স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বিসিক নিয়ে বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিততে ঘরোয়া আলোচনা হয় যে যারা স্বৈরাচার পতন আন্দোলন অংশগ্রহণ কারী প্রতিটি ত্যাগী ও পরীক্ষিত তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সুসম বন্টন করা হবে। কিন্তু বিসিক থেকে থেকে প্রতি মাসে কয়েক কোটি টাকার জুট ও ওয়েষ্টিজ মালের ব্যবসা হলেও তারা এর কোন অংশ পায় না। এই দুই পাতি নেতার প্রভাবের কাছে অসহায় ত্যাগী ও পরীক্ষিত তৃনমুল পর্যায়ের বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
একের পর এক বিতর্কিত কর্মকান্ডে মাধ্যমে এড. আলমগীর ও মাহবুবুর রহমান সুমন তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের কাছে গ্রহন যোগ্যতা হারালেও দলীয় হাই কমান্ড তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করছে বলে জানান স্থানীয় তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসির পতন হওয়ার পর ফতুল্লার বৃহত্তর শিল্পনগরী বিসিকের বিভিন্ন ফ্যাক্টরী থেকে জুট ও ওয়েসষ্টিজ মাল নামানোকে কেন্দ্র করে স্থনীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছিলো চরম ক্ষোভ ও চলমান ছিল গ্রুপিং দ্বন্দ্ব, এরই মাঝে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটেছে দলীয় নেতাকর্মীদের সাথে। সাবেক সংসদ সদস্য ও জেলা বিগত দিনে যারা বিএনপির তৃনমুল পর্যায়ে নেতৃত্ব দিয়ে ফেসিষ্ট সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছেন। যারা স্বপ্ন দেখেছিলেন দেশের গন মানুষের প্রিয় দল বিএনপি বঞ্চিত হওয়া ভোটের অধিকার ফিরে পেয়ে তাদের পবিত্র ভোটের মাধ্যমে আবারও বিএনপিকে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবে।
কিন্তু এড.আলমগীর ও মাহবুবুর রহমান সুমনের মতো অতিলোভী নেতার কারনে হয়তো জনগন তাদের সিদ্ধন্ত থেকে ফিরে আসবে। তাই বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে দলীয় হাই কমান্ডের প্রতি আহবান এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. এসএম মাহমুদুল হক আলমগীর এর মুঠোফোনে বলেন, এগুলো মিথ্যা কথা। কে কি বলে এগুলো ধরতে নাই। এখন আর কেউ ঝুট নামায় না। এখন চাইলে আপনিও নামাতে পারবেন। আগামী সপ্তাহ হতে প্রত্যেক মালিক নিজেরা ঝুট আগুনে পুড়িয়ে ফেলবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!