নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
ডাকাত শহিদকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতা আলমের ব্যর্থ প্রচেষ্টা!

ডাকাত শহিদকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতা আলমের ব্যর্থ প্রচেষ্টা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লায় বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী, যুবলীগ ক্যাডার শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে দাপা ইদ্রাকপুর শাহার সিটি মাঠ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ ফতুল্লা থানা সীমান্তের দাপা মসজিদ গলির আলি নুর ব্যাপারির পুত্র।
এদিকে গ্রেফতারের পরপরই তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছুটে আসে ফতুল্লা থানা বিএনপির সহ- সভাপতি গাজী নুরে আলম। এ সময় সে জেলা বিএনপির শীর্ষ স্থানীয় এক নেতার কাছের লোক পরিচয় দিয়ে থানা পুলিশের উপর প্রভাব বিস্তার করেও ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়। রাত একটা পর্যন্ত তদবীর করে ব্যর্থ হয়ে সে থানা কম্পাউন্ড থেকে চলে যায়।
থানা হাজত থেকে ছাড়িয়ে নেওয়ার চেস্টার বিষয়ে নাম গোপন রাখার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারের পরপর সে গ্রেফতার অভিযানকারী পুলিশ কর্মকর্তার মুঠোফোনে ফোন করে ছেড়ে দেওয়ার জন্য তদ্ববির করে। এরপর সে থানায় ছুটে আসে। থানায় এসে ঐ পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে চলে যায়। পরবর্তীতে রাত দশটার দিকে পুনরায় থানায় আসে। সর্বশেষ সে রাত ১২ টার দিকে থানায় এসে ছাড়িয়ে নেওয়ার জন্য জোড় তদ্ববির করে। এ সময় সে দলীয় প্রভাব বিস্তারের পাশাপাশি নগদ অর্থ প্রদানের ও প্রস্তাব দেয় পুলিশ কর্মকর্তাকে। পুলিশ কে ম্যানেজ করার চেস্টায় ব্যর্থ হয়ে সে রাত একটার দিকে চলে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুর রহমান রনি সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা থানা সীমান্তের দাপা ইদ্রাকপুরস্থ সাহারা সিটি মাঠে অভিযান চালিয়ে শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ কে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,বৈষম্য বিরোধী আন্দোলনে আন্দোলনরতদের উপর গুলি করে ছাত্রদল নেতা রাকিব হত্যা ঘটনার মামলার আসামী শহিদ হোসেন। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শহিদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি,ছিনতাই,মাদক সহ একাধিক বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে বলে তিনি জানান।
ডাকাত শহিদকে থানা থেকে ছাড়িয়ে নিতে আসা ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি গাজী নুরে আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি মুলত কাল রাতে এবং আজ সকালে থানায় গিয়েছিলাম নিজের ব্যক্তিগত কাজে। আমার একটি হোন্ডা বিগত সময়ে থানায় থাকা ইন্সপেক্টর অপারেশন কাজি মাসুদ ভেঙ্গে ফেলেছিলো। সে বিষয়ে আমি একটি মামলাও করেছি এবং কাজি মাসুদ এখনও কোথাও যোগদান করতে পারেনি। শহিদকে ছাড়িয়ে আনতে শুধু আমি নই বিএনপির অনেক নেতাই থানায় গিয়েছিলেন কিন্তু আমি তাদের নাম বললাম না। তাছাড়া শহিদ কখন আওয়ামীলীগের রাজনীতি করেনি শুধুমাত্র বিএনপি করার কারনে মীর সোহেল আলী অযথা ওকে প্রায় ৫ বছর জেল খাটিয়ে ছিলো। ভাই আমি একজন নরম মনের মানুষ। আমি মানুষের কাজে বিভিন্ন সময়ে ছুটে যাই। তাছাড়া কেউ যদি খারাপ হয়ে থাকে তাহলে তাকে ভাল পথে আনা কি অন্যায় ? আপনারও যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবেন আমি আপনার উপকারে চলে আসবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!