নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ডিবি হারুনের প্রভাবে লেবার থেকে কোটি কোটি টাকার মালিক মোকারম সর্দার

ডিবি হারুনের প্রভাবে লেবার থেকে কোটি কোটি টাকার মালিক মোকারম সর্দার

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
একসময় ছিলেন নারায়ণগঞ্জে পাগলা ঘাটের লেবার। পিতা ছিলেন লেবার সর্দার। পিতার মৃত্যুর পর লেবার হতে বনে যান লেবার সর্দার। নাম মোকারম সর্দার।
ডিবি প্রধান নানান অপকর্মের হোতা ডিবি হারুনের শেল্টারে স্বল্প সময়ে বিশাল বিত্ত বৈভবের মালিক বনে যান মোকারম সর্দার। মাত্র ২০/২২ বছরের ব্যবধানে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সচেতন এলাকাবাসী লেবার থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়ার রহস্য উদঘাটনে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
একটি সূত্র হতে জানা যায়, কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের সরদার হাটি নামক গ্রামে ১৯৮১ সালের পহেলা মে জন্মগ্রহণ করেন মোকারম সর্দার। প্রায় মাস ৩ আগে নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ডিবি প্রধান হারুনের বদৌলতে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারনে আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেই সাথে আত্মগোপন করেন হত্যা সহ নানান অপকর্মের হোতা ডিবি হারুন।
সে হারুনের একনিষ্ট অনুসারী মোকাররম সর্দার। জনশ্রুতি রয়েছে, মোকাররম সর্দার ডিবি হারুনের অবৈধ পন্থায় উৎপাজিত অর্থ দেখভাল করেন। যা তদন্ত করলে এর রহস্য উদঘাটন হবে বলে মনে করেন নারায়ণগঞ্জের ফতুল্লা ও কিশোরগঞ্জের নিকলি বাসী।
লেবার সরদার মোকারমের এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী সরকারি চাকরীজীবি ডিবি হারুন।
ডিবি হারুনের অবৈধ আয়ের উৎসব জমা রাখত মোকাররম সরদারের নিকট। তাইতো লেবার থেকে জনপ্রতিনিধি হওয়ার খায়েশে উপজেলা নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করেন মোকাররম সর্দার।
একসময় জাতীয় দৈনিক ও বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় মোকারম সর্দারের হাজার কোটি টাকার মালিক হবার সংবাদ প্রকাশ হলেও ডিবি হারুনের প্রভাব খাটিয়ে মোকাররম সর্দার পার পেয়ে গেছে।জানা যায়, নারায়ণগঞ্জের পাগলাঘাটে একজন শিশু শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু হয় মোকারম সর্দারের।
বাবা মৃত নুরুল ইসলামের মৃত্যুর পর বাবার স্থলাভিষিক্ত হয়।
এর ধারাবাহিকতায় শেষ তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিনের আমলে কোন এক যাদুর স্পর্শে ভাগ্য রাতারাতি বদলে যায়।
তিনি পরিচয় দিতে থাকেন দানবীর হিসাবে। ছোট ভাই আনোয়ার হোসেনকে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করতে কোটি কোটি টাকা ব্যয় করেন। দিনের আলো এমনকি রাত্রের অন্ধকারে মোকাম সর্দার হয়ে ওঠেন ব্যতিক্রম চরিত্র এবং নিকলী এলাকার একসময় বিএনপি’র নেতাকর্মী হিসেবে একচ্ছত্র অধিপতি হয়ে উঠেন।
ভাগ্যের চাকার আর্বতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান।
অত্যন্ত চতুর মোকারম সরদার বিএনপি’র কর্মী বনে যান একসময়।অর্থের বিনিময়ে বিভিন্ন নেতাদের ম্যানেজ করে নেন। এলাকায় দান-খয়রাত করে দানবীর ও মহান ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করে তোলেন। এমনকি সরকারী,বেসরকারী বড় বড় ব্যক্তিদের বিভিন্ন উপহার দিয়ে সখ্যতা গড়ে তোলেন। হাজার কোটি টাকার মালিক মোকাররম সরদার গত উপজেলা নির্বাচনে নিকলী থেকে প্রতিদ্বিন্দা করেন। নির্বাচন কমিশন অফিসে তথ্য গোপন করে গত ১৮/৪/২০২৪ হলফনামা দাখিল করেন।
তাতে তিনি উল্লেখ করেন, বাড়ি ভাড়া বাবদ বার্ষিক আয় ৯০,০০০ টাকা ব্যবসা প্রতিষ্ঠান হতে আয় ২০ লক্ষ ৪০ হাজার টাকা, নগদ ক্যাশ হিসেবে দুই কোটি ২০ লক্ষ ৯০ হাজার টাকা,স্বর্ন ১০ ভরি, দামপাড়া মৌজায় দেড় শতাংশ বাড়ি জায়গা, কিশোরগঞ্জ মোজায় আড়াই শতাংশ, ভিন্নগাও মৌজায় ৪০.৪৩ শতাংশ জমি,ভিন্নগাও মৌজায় ৭০ শতাংশ জায়গা হিসেবে উল্লেখ করেন।
জাগো নারায়ণগঞ্জ ২৪.কমের হাতের প্রকৃত তথ্য গোপন করে হলফনামায় উল্লেখ ছাড়াও মোকারম সর্দারের বিপুল সম্পত্তির তথ্য এসেছে। যা নির্বাচনে হলফনামায় উল্লেখ করা হয়নি।
সেগুলোর মধ্যে দামপাড়া মৌজায় খতিয়ান নম্বর ৩৫/২২ দাগ নম্বর ৯৪৮ জায়গার পরিমাণ ২৫ শতাংশ রেজিস্ট্রেশনের তারিখ ১/০৮/ ২০১৩ যার প্রকৃত মূল্য ২ কোটি টাকা অথচ দলিলে দেখানো হয়েছে ২০ লক্ষ টাকা।
দামপাড়া মৌজার খতিয়ান নাম্বার ২৪৮৬, ২৪৮৫, ৩৮০৫ জায়গার পরিমাণ ১০. ৯০ একর, যার প্রকৃত বাজার মূল্য তিন কোটি টাকা। দলিলের মূল্য ছিল ২৯ লক্ষ টাকা। সাফ কবলা দলিল নাম্বার ২৫৫২/২০১৯, দামপাড়া মৌজায় দশ শতাংশ জায়গার উপর নির্মিত তিন তলা ডুপ্লেক্স বিল্ডিং যার বর্তমান বাজার মূল্য পাঁচ কোটি টাকা।হাশেম চেয়ারম্যান, রইসউদ্দিন মেম্বার, নজরুলের কাছ থেকে ২০ একর জমি ক্রয় করেন যার বর্তমান মূল্য ৩ কোটি টাকা, গোড়াদিঘী মৌজায় ৭ একর সম্পত্তি খরিদ করেন যার বাজার মূল্য ৫০ লক্ষ টাকা, অধ্যাপক বাবর আলীর কাছ থেকে কিশোরগঞ্জ জেলা শহরে তিনতলা বিল্ডিং, নারায়নগঞ্জের ফতুল্লায় ৬ শতাংশ জমির উপর চার তলা বিল্ডিং, বর্তমান বাজার মূল্য এক কোটি ৩০ লক্ষ টাকা দামের একটি প্রাডো গাড়ি কিনেন। যা তিনি হলফ নামায় উল্লেখ করেননি। এছাড়াও কোটি কোটি টাকার সম্পদের মালিক নামে- বেনামে,বিভিন্ন ব্যাংক একাউন্টে বিপুল পরিমান নগদ টাকা রয়েছে।সামান্য লেবার থেকে হাজার কোটি টাকার হওয়ার রহস্য উদঘাটনে অন্তবর্তী সরকার,সেনাবাহিনী ও দূর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
এ ব্যাপারে মোকারম সর্দারের ব্যবহত মুঠোফোন ০১৯২১৪৯৬১@@ নাম্বারে কল করা মোবাইলে কথা বলতে অস্বীকার করেন।তার অফিসে গিয়ে দেখা করে কথা বলতে বলেন।মোবাইলে বলতে বললে তিনি বলেন,যে অভিযোগ দেয়া হয়েছে তা ভিত্তিহীন।
( চলবে)

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!