নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ডেভিল চটপটি নাসিরকে দিয়ে থানা স্বেচ্ছাসেবকদলের এস কে শাহীনের ফুটপাতে চাদাঁবাজির অভিযোগ!

ডেভিল চটপটি নাসিরকে দিয়ে থানা স্বেচ্ছাসেবকদলের এস কে শাহীনের ফুটপাতে চাদাঁবাজির অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের শিবু মার্কেট এলাকায় রাস্তার দুইপাশে গড়ে উঠা দোকানীদের কাছ থেকে আওয়ামীলীগের দোসর নিষিদ্ধঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও অয়ন ওসমানের আস্থাভাজন টিপু সুলতানের ঘনিষ্ট সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসিরকে দিয়ে নিয়মিত চাদাঁ তোলার অভিযোগ পাওয়া গেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীনের বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিবু মার্কেট এলাকার একাধিক ফুটের ব্যবসায়ী জানান, বিগত প্রায় ১৬ বছর ছাত্রলীগ নেতা টিপু সুলতানের সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসির ছিলেন আমাদের সাধারন ব্যবসায়ীদের কাছে আতংকের একটি নাম। ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুথানের পর টিপু পালিয়ে গেলেও কিছুদিন আত্মগোপনে ছিলো অত্র এলাকার চিহিৃত চাদাঁবাজ নাসির। কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীনের নেতৃত্বে আবারও প্রকাশ্যে এসে চাদাঁবাজি শুরু করেছে এ চটপটি নাসির। কিছুদিন আগেও শিবু মার্কেট পুলিশ বক্সের সামনে দুইটি দোকান বসাতে গিয়ে দুই দোকানীর কাছ থেকে এসকে শাহীনের জন্য দোকান প্রতি বিশ হাজার টাকা এবং এবং চটপটি নাসির নিজের জন্য আলাদাভাবে ৪ হাজার টাকা করে আদায় করেন। এছাড়াও শিবু মার্কেট এলাকায় রাস্তার উভয় পাশে গড়ে উঠা প্রায় শতাধিক দোকান থেকে দোকানপ্রতি প্রতিদিন দেড় শত টাকা করে চাদাঁ নিচ্ছেন এসকে শাহীনের জন্য বললেন সাধারন দোকানীরা। যদি কেউ চাদাঁ দিকে অস্বীকৃতি প্রকাশ কওে তাহলে তাকে পরের দিন দোকান খুলতে দেয়না এবং সেই দোকানটি মোটা অংকের বিনিময়ে অন্যত্র ভাড়া দিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান,বিভিন্ন সভা-সমাবেশে এসকে শাহীনসহ বিভিন্ন বিএনপির নেতারা চাদাঁবাজির বিরুদ্ধে ঝাঝালো বক্তব্য দিলেও বাস্তবে তারা অনেকেই চাদাঁবাজিতে লিপ্ত রয়েছেন। যেমনটি হলেন এসকে শাহীন। তারা আরও বলেন,দেশব্যাপী অপরাশেন ডেভিল হান্টের কার্যক্রম চললেও এসকে শাহীনের নেতা ছিচকে নেতারা আওয়ামীলীগের অনেক ডেভিলকে তাদের সাথে রেখেই চাদাঁবাজিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। তারা ক্ষোভের সাথে বললেন, ৫ আগষ্টের পর আমরা হয়বতা ভেবে ছিলাম নতুন একটি বাংলাদেশ পাবো। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এসকে শাহীনের মত নামধারী ছিচকে নেতাদের কারনে তা সম্ভব হয়ে উঠতে পারছিনা। আমরা যারা রাস্তার পাশে দোকান করে পরিবার-পরিজন নিয়ে দু’বেলা খাবার খেয়ে কোনমতে বেচে আছি তারা এ চটপটি নাসির ও এসকে শাহীনদের অব্যাহত চাদাঁবাজি থেকে মুক্তি চাই। এ জন্য আমরা জেলা ও ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও অয়ন ওসমানের আস্থাভাজন টিপু সুলতানের ঘনিষ্ট সহযোদ্ধা নাসির ওরফে চটপটি নাসিরের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি ছাত্রলীগ করিনাই। এলাকাতে চলতে হলে সবার সাথে উঠাবসা করতে হয়। চাদাঁবাজির বিষয়ে তিনি বলেন,ভাই আমি ভুল বলছেন। আপনাকে কেউ ভুল বলেছে আমার ব্যাপারে। আমি কই আছেন এবং আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলবো বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এস কে শাহীনের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ও ভাই ১৭ বছরের তথ্য নিয়ে আপনি নিউজ লেইখা পেপাওে দেন। তাছাড়া আমিই আছি জ¦ালার মধ্যে বলে সংযোগটি কেটে দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!