নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
তরকারী বিক্রেতা থেকে কোটিপতি বাদশা ! দুদকের হস্তক্ষেপ কামনা

তরকারী বিক্রেতা থেকে কোটিপতি বাদশা ! দুদকের হস্তক্ষেপ কামনা

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকার একসময়ের তরকারি বিক্রেতা জানে আলম বাদশা এখন কোটিপতি সংবাদ প্রকাশে তোলপাড় সৃষ্টি হয়েছে।গত মঙ্গলবার সময়ের সাহসী অনলাইন নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়।অনেকে জাগো নারায়ণগঞ্জ কে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে দূর্নীতি দমন কমিশন কে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন।
সংবাদটি পাঠকের অনুরোধে আবার তুলে ধরা হলোঃ
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর দাবি দুর্নীতি দমন কমিশন তদন্ত করলেই তরকারি বিক্রেতা থেকে কোটি কোটি টাকার মালিক হবার রহস্য বেরিয়ে আসবে জানা যায়।
কাশিপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর কাউয়াপাড়া এলাকার জানে আলম বাদশা নানান অপকর্মের হোতা।
কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যা কান্ডের অন্যতম মাষ্টার মাইন্ড হিসেবে এলাকায় প্রচারনা রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ, বাড়ি নির্মাণ করতে গেলে তার নিকট থেকে নির্মাণ সামগ্রী নিতে বাধ্য করা, জমির ক্রয় বিক্রয়ের করতে গেলে একটা নির্দিষ্ট হারে টাকা প্রদান করা, অন্যের জমি দখলের চেষ্টা করা, মাদক বিক্রেতাদের সাথে আঁতাত করে মাদক বিক্রিতে সহযোগিতা করা সহ নানান অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ২০০৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভোলাইল বাজার মিষ্টি দোকান সংলগ্ন স্থানে তরকারি বিক্রি করতো। অত্যন্ত ধুর্ত বাদশা ওরফে তরকারি বাদশা সখ্যতা গড়ে তোলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের পুত্র সাজনের সাথে। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি জানে আলম বাদশা ওরফে তরকারি বাদশা কে।
যাকে এলাকাবাসী তরকারি বাদশাহ হিসেবে চিনে থাকে। সাজনের শেল্টার পেয়ে দিন দিন বেপরোয়া হয়ে ওঠে তরকারী বাদশা।
রাতারাতি ধনী হওয়ার খায়েশে সাজনের মাধ্যমে আওয়ামী লীগের নাম ব্যবহার করতে থাকে। এতেই তরকারী বাদশার ভাগ্যের চাকা ঘুরতে থাকে। জমি দখল, মাদক ব্যবসার শেল্টার,অধিক মূল্যে বাড়ির নির্মাণ সামগ্রী নিতে বাধ্য করা, জমি ক্রয় বিক্রয়ে ক্ষেত্রে নির্দিষ্ট হারে অর্থ আদায়, অন্যের জমি দখলের চেষ্টা করা।
তা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি একমাত্র ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে। এলাকাবাসীর জানান দুর্নীতি দমন কমিশন সুষ্ঠু তদন্ত করলে মাত্র ১০ বছরের ব্যবধানে কোটি কোটি টাকা ধন সম্পদ আয়ের রহস্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে তারা আইন-শৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে জানে আলম বাদশা মুঠোফোনে জানান,আমি তরকারী বিক্রি করছি ২০০৮ সাল পর্যন্ত, আমার ড্রেজার,মুদি ব্যবসা,ইট বালু ব্যবসা রয়েছে।নিহত সুরুজ মিয়ার ছেলের সাথে আমার ব্যবসা রয়েছে।আজকেও রাজু আমার সাথে কথা বলেছে।শুধু আমি না,আমার পরিবারের কেউ মাদক ব্যবসার সাথে জড়িত না।আপনি এসে জানেন, যদি পান পত্রিকা ভরে লিইখেন।অভিযোগ গুলো সত্য নয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!