নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
দিপু ভূইয়া গাজীর লোক দিয়ে আমার নামে মামলা করিয়েছে: সেলিম প্রধান

দিপু ভূইয়া গাজীর লোক দিয়ে আমার নামে মামলা করিয়েছে: সেলিম প্রধান

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

চাঁদাবাজির মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ জজ কোর্টে আত্মসমর্পণ করেছেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ জজ কোর্টে তিনি জামিননামা দাখিল করেন। এসময় তার জামিন মঞ্জুর করেন আদালত।

সেলিম প্রধান জানান, আজকে আমি পূণরায় কোর্টে হাজির হয়েছি। আমার বিরুদ্ধে ক্যাসিনো সহ অন্য যে মামলা হয়েছে সেগুলো ভুয়া। আমার বিরুদ্ধে আরো একটি ভুয়া মামলা হয়েছে। বালু হাবিব ও ভূমিদস্যু মুজিবুর আমার বিরুদ্ধে থানায় মামলা করেছে, আমি নাকি কাকে পিস্তল ঠেকিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা চেয়েছি।সময় উল্লেখ করেছে ৫ আগষ্ট দুপুর আড়াই টায়, অথচ আমি সে সময় আমি ঢাকায় ছিলাম। গাজী যেমন চেয়েছিলো আমি রুপগঞ্জের বাইরে থাকি ঠিক তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে তার লোকগুলাই আমার বিরুদ্ধে মামলা করছে। দিপু ভূইয়া ঐসব লোকদের দিয়ে, যারা একসময় গাজীর লোক ছিলো তাদেরকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করিয়েছে। যা কিনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কারন মামলায় যে সময় উল্লেখ করা হয়েছে সেই সময়তো আমি রুপগঞ্জেই নেই। আর আমার জীবনে চাঁদাবাজি করার প্রশ্নই উঠেনা।
খুব কষ্টের সাথে বলছি, রুপগঞ্জ ছাত্রলীগের যত কর্মী আছে সব এখন দিপু ভূইয়ার সাথে। রাজনীতি কি কোন গ্যাং নাকি ? অনেকে বলে প্রধান সাহেব আপনিতো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না, সেজন্য আপনি কোন সামাজিক কাজ করতে পারবেন না। সামাজিক কাজ করতে হলে আপনাকে রাজনীতিবিদ হতে হবে। আমিতো বলি সামাজিক কাজ করতে হলে কেনো আমাকে রাজনীতিবিদ হতে হবে। রাম্তার মোড়ে মোড়ে যে সাইনবোর্ড-বিলবোর্ড লাগানো আছে, এগুলা কেনো লাগায় জানেন। এগুলা হচ্ছে চাঁদাবাজির একটা ফর্মুলা।
রুপগঞ্জের এমন কোন স্থান নেই যেখানে চাঁদাবাজি হচ্ছে না। সরকারকে বলবো এর একটি ন্যায্য বিচার করতে। ৫ আগস্টের পর থেকে সেই একই পরিস্থিতি। অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। আরে ভাই এটাতো আমার নাগরিক অধিকার। এর জন্যইতো আমরা যুদ্ধ করলাম। কথা বললে চাঁদাবাজি মামলা দিবে, গুন্ডা বাহিনী দিয়ে হয়রানী করবে। আওয়ামী লীগের লোকজন দিপুর সাথে মিলে আমার জায়গা দখল করে রেখেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ এখনো ভয় পায়। কাজ করার জন্য পুলিশকে স্বাধীনতা দিতে হবে। রুপগঞ্জ থানা মামলা নিতে চায় নি, কিন্তু তারপর দিন রাত সাড়ে দশটায় অভিযোগ পত্র নিয়েছে। এজন্য শক্তি প্রয়োগ করতে হয়েছে। বার বার দিপু ভূইয়া, খোকন ফোন দিয়েছে। আমি ছাত্র-জনতা সকলের কাছে আহ্বান করবো, আমার বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে আপনারা চেক করে দেখুন। সত্যিটা আপনারা জানতে পারবেন। ভালো কাজের জন্য আমি সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
আইনজীবী আশরাফুল বারী ভূইয়া জানান, সেলিম প্রধান ও নবী হোসেনের বিরুদ্ধে একটি কথিত চাঁদাবাজির মামলা হয়েছে। তারা হাইকোর্ট বিভাগ থেকে সেই মামলায় ৮ সপ্তাহের জামিন নিয়েছেন। আজকে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের আদালতে জামিননামা দাখিল করেছি। আদালত জামিন মঞ্জুর করেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!