ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ বাশমূলি এলাকার চিহ্নিত মাদক সম্রাট দুইটি হত্যা মামলার এজাহার নামীয় আসামী রাসেল ওরফে বিয়াস্তা রাসেলকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিয়াস্তা রাসেলকে আটক করা হয়।
দেওভোগ এলাকার নিজাম ড্রাইভারের ছেলে রাসেল ৫ ই আগস্টের পর থেকে দেওভোগ এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজার ওপেন স্পট পরিচালনা করে আসছিলো। আর পুলিশী তৎপরতা না থাকার ফলে অত্যাধিক বেপরোয়া হয়ে উঠেছিলো রাসেল ও তার সন্ত্রাসী বাহিনীর কাছে দেশি ও বিদেশী একাধিক অস্ত্রের ভান্ডার রয়েছে গোপন সূত্রে জানা যায়।
স্থানীয়দের দেয়া তথ্যেছ জানা যায় যে, ২০২৩ সালে দেওভোগ এলাকার যুবলীগে নেতা আফজালকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে রাজু প্রধানসহ তার বাহিনীর অন্যতম সদস্য রাসেলগং। সেই হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রাসেল দেওভোগ এলাকায় প্রকাশে মাদক স্পট খুলে ইয়াবা ট্যাবলেট ও গাজা বিক্রি করাতো। মাদক সম্রাট রাসেল দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলো।
তবে স্থানীয়দের দাবী, শুধু রাসেল নয় তার বাহিনীর প্রতিটি সদস্যকে গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখা হোক।




