গ্রেফতার দাবী এলাকাবাসীর
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ চটলার মাঠ ও পাকাপুল এলাকার মাদক বিক্রেতা বুলবুল, সোহাগ ও মেহেদী বেপরোয়া হয়ে উঠেছে।
তাদের মাদক ব্যবসার কারণে স্কুল কলেজ গামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে।
এর ফলে এলাকায় চুরি, ছিনতাই রাহাজানি সহ নানান ধরনের অপকর্ম বৃদ্ধি পেয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনের ভাগিনা বুলবুল তার শেল্টারে মাদক বিক্রি করে আসছে।
মুক্তার ও দেলোয়ারের ভাগিনা সোহাগ তার মামার প্রভাব খাটিয়ে মাদক বিক্রি করে আসছে।
পাকাপুল এলাকার ইসলাম মেম্বারের ভাতিজা ও মেরু কালামের পুত্র মেহেদী ও সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা, গাজা, ফেনসিডিল ব্যবসা করে আসছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসলেও বর্তমানে কতিপয় কয়েকজন বিএনপি নেতা নাম ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
উল্লেখিতদের বিরুদ্ধে বিভিন্ন মাদক মামলা রয়েছে। মেহেদী বিপুল পরিমাণ ইয়াবার সহ গ্রেপ্তার হয়েছিল বর্তমানে জামিনে বের হয়েছে আবারো বেপরোয়া হয়ে উঠেছে।
ছাত্রলীগ নেতা মোশারফের ভাগিনা বুলবুল,ইসলাম মেম্বারের ভাতিজা মেহেদী, মুক্তার ও দেলোয়ারের ভাগিনা সোহাগ ইয়াবা বিক্রিতে বেপরোয়া হয়ে উঠলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই বললে চলে।
সচেতন এলাকাবাসীর দাবী উল্লেখিত মাদক সম্রাটদের দ্রুত ব্যবস্থা প্রহনে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন।




