নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে-এসপি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেছেন, “পুলিশ সদস্যের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনায় গ্রেপ্তার ভুক্তভোগী পুলিশ সদস্যের পূর্বশত্রুতা ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

একইসঙ্গে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা।

গত সোমবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগরভবনের সামনে পোশাক পরা অনডিউটি এক পুলিশ সদস্য ছিনতাইয়ের শিকার হন। সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের সার্ভিস পিস্তলটিও ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই জড়িত একজনকে গ্রেপ্তার লুট হওয়া গুলিসহ অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সময় পুলিশ সুপার বলেন, “ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধারে সারাদিন এবং রাতভর অভিযান চালানো হয়। সবশেষে রাত আনুমানিক সোয়া তিনটায় বন্দর থেকে মিশাল নামক এক ছেলেকে গ্রেপ্তার করি। তার দেখানো জায়গা থেকে আমরা সেই ছিনতাই হওয়া পিস্তল, গুলি এবং ম্যাগাজিনসহ উদ্ধার করি। একই সাথে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, চাকু এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার ভুক্তভোগী পুলিশ সদস্য লুৎফর রহমান এই ঘটনায় থানায় একটি দস্যুতার মামলা করেছেন। মামলায় মিশালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের অভিযানে দেশীয় তৈরি ধারালো অস্ত্রসহ আরও দুজন আটক হন। তবে, তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “নগরবাসীকে নিরাপদে রাখার জন্য আমাদের প্রতিনিয়ত ড্রাইভ চলছে। নির্বাচনের আগ থেকে এবং রমজানে ব্লক রেইড চলছে। অনেক ডাকাত ছিনতাইকারী ধরেছি এবং এই প্রক্রিয়া অব্যাহত আছে। গতকাল পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের ২৪ ঘন্টার ভিতরে আমরা মূল আসামি গ্রেপ্তারসহ অস্ত্র উদ্ধার করতে পেরেছি। সামনের দিনগুলোতে প্রতিদিন আমাদের অভিযান চলবে এবং আমরা মনে করি, নগরবাসী নিরাপদ থাকবে এবং সেটা করতে আমরা সক্ষম হবো।

তিনি আরও বলেন, “গতকাল যেভাবে অভিযান চলছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রমজানের দিনগুলোতে একইভাবে অভিযান চলবে। মানুষ যাতে নিরাপদে থাকে এবং নিশ্চিন্ত হয়ে বাইরে যেতে পারে। মানুষ নিশ্চিত থাকে যে এই শহর নিরাপদ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!