নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নবীনগর ও পূর্ব গোপালনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ!

নবীনগর ও পূর্ব গোপালনগরে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের নবীনগর ও পূর্ব গোপালনগর গ্রামে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,নবীনগর ও পূর্ব গোপালনগর এলাকায় চলমান ড্রেন লাইন নির্মাণের কাজ করছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পিতা মোস্তফা কন্ট্রাক্টর। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চললেও শুরু থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার, নকশা বহির্ভূত কাজ এবং তদারকির অভাবে প্রকল্পটি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, ড্রেন লাইনের বিভিন্ন অংশে প্রয়োজনের তুলনায় কম রড ব্যবহার করা হয়েছে। ডালাই কাজে নিম্নমানের সিমেন্ট, সিলেকশন বালু এবং অপর্যাপ্ত নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তারা আরো বলেন, এসব অনিয়মের বিষয়ে কথা বলতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা সুলতান শেখের ছোট ভাই শাহ আলী শেখের হাতে হেনস্তার শিকার হতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে বলেন, নবীনগর ৩নং ওয়ার্ডের মেম্বার জলিল শেখ (জলিল মেম্বার) একাধিক বৈষম্য হত্যা মামলার আসামী। তাঁর নিজস্ব মার্কেটের সামনে ড্রেন লাইন নকশা অনুযায়ী ৪ ফুট হওয়ার কথা থাকলেও সেখানে ৩ ফুট প্রস্থের ড্রেন নির্মাণ করা হচ্ছে। এ কারণে এলাকায় বিরোধ ও অসন্তোষ সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, জলিল শেখ ও শাহ আলী শেখের প্রভাবের কারণে কেউ অনিয়ম নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। যারা কথা বলার চেষ্টা করছেন, তাঁদেরকে বিভিন্নভাবে হুমকি-হেনস্তার মুখে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে নকশা অনুযায়ী মানসম্মত ও দুর্নীতিমুক্তভাবে ড্রেন লাইন নির্মাণ নিশ্চিত করা হোক।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সাব কন্ট্রাক্টর ইউসুফ বলেন, আমাদের কাজটা হলো আউট টু আউট ৪ ফুট ধরা। অফিসের কাগজ-কলম অনুযায়ী ৪ ফুটের কাজই করা হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে এনায়েতনগর ইউনিয়নের নবীনগর ৩নং ওয়ার্ডের মেম্বার জলিল শেখ বলেন, কাগজ অনুযায়ী ৪ ফুট পুরো ড্রেনটি, সাইড ওয়ালটি ৮ ইঞ্চি, মোড়টি মাইর খাওয়াইছে এটি আমি নিজে মেপে দেখছি। এনায়েতনগর ৩নং ওয়ার্ডে পুরো ১০০ ভাগ কাজ বুঝে নিয়েছি আমি নিজে দাঁড়িয়ে থেকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ড্রেন লাইন নির্মাণ নিয়ে দু’পক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। গতকাল আমরা সকলে বইসা সমাধান করে দিছি। এখানে কন্ট্রাকটর-ইঞ্জিনিয়ার সবাইকে ডাকাইছি এবং তাদেরকে জিজ্ঞাসা করেছি কেন ভুল হয়েছে, পরে তারা এ বিষয়ে ভুল স্বীকার করে বলে যে মোড়ের কারণে একটু ভুল হয়েছে পরবর্তীতে আর হবে না। এলাকায় প্রভাবের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এটা সঠিক না। বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, এ মামলাটি আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!