নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
Next
Prev
প্রচ্ছদ
নয়নের খন্ডিত লা’শ উদ্ধার, গ্রেপ্তার ৭

নয়নের খন্ডিত লা’শ উদ্ধার, গ্রেপ্তার ৭

প্রকাশিতঃ

ড্রামের ভিতর এমন খন্ডিত লাশ উদ্ধারের ঘটনার সাথে সাথেই পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন থানা পুলিশ, ডিবি পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নির্দেশ দেন যে কোন মূল্যে এই হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটন ও আসামি গ্রেফতার করতে জোর তাগিদ দেন।

এরপর প্রতি মূহুর্তে খোজ নিতে থাকেন এই হত্যাকাণ্ডের সকল তথ্য।  এমন জোড়ালো মনিটরিংয়ের কারণে কয়েক ঘন্টার মধ্যে উদঘাটন হয় নয় হত্যাকাণ্ডের সকল তথ্য।  একই সাথে গ্রেফতারও হন একে একে সাত জন। যা ব্যাপক সাধুবাদের ঝড় বইছে নারায়ণগঞ্জজুড়ে।

ফতুল্লায় ড্রামের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার — স্ত্রী পরকীয়া প্রেমিকসহ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ড্রামের ভেতর থেকে দুই পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলত আর্থিক লেনদেন ও পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা (৪০), তার দুই মেয়ে সুমনা (২০) ও সানজিদা (১৮), পরকীয়া প্রেমিক রাসেল ওরফে ঠোঙ্গা রাসেল (৪৫), চয়ন (৩৮), মানিক (৩২) ও জুয়েল (৩০)।

পুলিশ জানায়, সাবিনা ও তার দুই মেয়ে সুমনা-সানজিদা এবং চয়নকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে আটক করা হয়। ফতুল্লার পিলকুনি এলাকা থেকে মানিককে এবং নিজ এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যাদের আটকের চেষ্টা চলছে।

এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার উত্তর শিয়ারচর এলাকার একটি নির্জন স্থানে ড্রামের ভেতর থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের পরিচয় শনাক্ত হয় নয়ন (৩৮) নামে এক প্রাইভেটকার চালকের। প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে নয়নের স্ত্রী সাবিনা ও তার পরকীয়া প্রেমিক রাসেলকে আটক করা হয়।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে পিলকুনি প্রাথমিক বিদ্যালয়ের পাশে হামিদা বেগমের বাড়ির সামনে থেকে নয়নের খণ্ডিত দুই পা উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিহত নয়ন মাদক মামলায় ৩ বছর জেল খেটেছেন এবং পেশায় প্রাইভেটকার চালক হলেও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, নয়নের কাছে প্রায় ৩ লাখ টাকা ছিল, যা তার স্ত্রী সাবিনার কাছে ছিল। সম্প্রতি জেল থেকে বের হয়ে নয়ন সেই টাকা ফেরত চান। সাবিনা জানান, টাকাগুলো মামলা মোকদ্দমায় খরচ হয়েছে, কিন্তু নয়ন তা বিশ্বাস করেননি। এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

এদিকে নয়নের জেলে থাকার সময় সাবিনার সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দাম্পত্য কলহ আরও বাড়ে। শেষ পর্যন্ত রোববার রাতে নয়নকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ একদিন ঘরে রেখে সোমবার রাতে নয়নের দুই পা কেটে ফেলা হয়। দেহের উপরের অংশ ড্রামে ভরে শিয়ারচর এলাকায় ফেলে রাখা হয়, আর পা দুটি বস্তায় ভরে পিলকুনি এলাকায় ফেলে দেওয়া হয়।

পরদিন মঙ্গলবার দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী পুলিশে খবর দেয়, পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, “প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি এটি স্ত্রী সাবিনার পরিকল্পিত হত্যা। তবে আরও কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়রা ঘটনার দ্রুত উদঘাটন করায় পুলিশের প্রশংসা করেছেন। এলাকায় এখনো চাঞ্চল্য বিরাজ করছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!