নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নাঃগঞ্জ গনপূর্ত বিভাগে টেন্ডার বিহীন প্রায় দেড়কোটি টাকার সংবাদ প্রকাশে তোলপাড়!

নাঃগঞ্জ গনপূর্ত বিভাগে টেন্ডার বিহীন প্রায় দেড়কোটি টাকার সংবাদ প্রকাশে তোলপাড়!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:
একদিকে রাজধানী ঢাকা অপরদিকে সুনামগঞ্জে নানা দূর্ণীতির অভিযোগে মঙ্গলবার (২১ মে) গণপূর্ত অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । অথচ নারায়ণগঞ্জের দূদক কার্যালয়ের সর্বোচ্চ ১শ গজের মধ্যে নাারয়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অর্থাৎ আদালত চত্ত্বরে হাজারো আইনজীবীদের নাকের ডগায় সার্কিট হাউজের ১ কোটি ৩৮ লাখ টাকা লুটপাটের মহোৎসব চালিয়ে যাচ্ছে নারায়ণঞ্জ গণপূর্ত বিভাগ, অথচ এমন দূর্ণীতির বিষয়ে একেবারেই নির্বাক নারায়ণগঞ্জের দূদক।
জানা যায়, নারায়ণগঞ্জ সার্কিট হাউজের ভিতরের চারিদিকের দেয়াল উচুঁ করার কাজ, সার্কিট হাউজের ড্রেন নির্মান, স্যানিটারী নবায়ন, টয়লেট নির্মানসহ ৭টি ভাগে ভাগ করা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে কোন ধরণের টেন্ডার ছাড়াই ।
এমন কর্মযজ্ঞের বিষয়ে সংশ্লিষ্ট অনেকের অভিযোগ, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু মাত্র ১ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে দুইজন ঠিকাদারকে এই কর্মযজ্ঞ পরিচালনা করতে দায়িত্ব দেন নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তা উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সাইফুল ইসলাম।
নাম প্রকাশ না করার অনুরোধে নারাযণগঞ্জ গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবেই নিয়ম না মেনে পছন্দ মতো ঠিকাদারদের ডেকে এনে শতকরা ২৫ শতাংশ অর্থ কাজের পূর্বেই স্টাফ অফিসার, উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সাইফুল ও নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব ভাগভাটোযার মাধ্যমে এই কর্মযজ্ঞের আদেশ দেন মৌখিকভাবে।”
মুঠোফোনে ৩ মিনিট ১৭ সেকেন্ড আলোচনায় এই কর্মকর্তা আরো বলেন, “লুটপাটের মহোৎসব চলছে এই গণপূর্ত দপ্তরে। যার খোজ কেউ রাখেন না।”
এমন গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তা উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সাইফুল ইসলাম মুঠোফোনে ২ মিনিট ১১ সেকেন্ডের আলোচনায় বারবার বলেন, “ভাই আপনি অফিসে আসেন, অফিসে এসে আলোচনা করেন। মুঠোফোনে এমন তথ্য দিতে পারবো না।”
পরবর্তীতে উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সাইফুল ইসলামের হোয়াটস্যাপ ম্যাসেঞ্জারে “আসসালামু আলাইকুম ভাইজান, আমি সাংবাদিক বলছি যা জানতে চেয়ে ফোন দিয়েছিলাম আপনাকে, সার্কিট হাউজের মেরামত কাজের প্রাক্কলনের একটি কপি ও কার্যাদেশের একটি কপি দয়া করে দিলে কৃতজ্ঞ থাকিব। ধন্যবাদ।“
এমন বার্তার পর শনিবার (১৮ মে) এমন ম্যাসেজের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ বিষয়ে কোন জবাব দেন নাই সাইফুল ইসলাম।
এমন দূর্ণীতির সংবাদ অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ ২৪.কম, নারায়নগঞ্জ নিউজ আপডেটে গত সোমবার ও জাগো নারায়ণগঞ্জ ২৪.কম প্রেরিত সংবাদটি মঙ্গলবার দৈনিক সচেতন, দৈনিক ডান্ডিবার্তা, দৈনিক প্রতিদিনের নারায়ণগঞ্জ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর নানাভাবে তোলপাড়ের সষ্টি হলে এই ঘটনা ধামাচাপা দিতে দালাল নিয়োগ করে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, উপ বিভাগীয় প্রকৌশলী (এসডিই) সাইফুল।
এমন ঘটনায় প্রতিবাদ লিপি প্রকাশ করতেও বিশেষ পেশার কিছু দালালদের দ্বারস্থ হন বলেও নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। নির্ভরশীল সূত্র থেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের পূর্বের কর্মস্থলে নানা অর্থনৈতিক দূর্ণীতির অসংখ্য অভিযোগ রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!