নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে প্রতীক হাতে স্লোগান, শুরুতেই আচরণবিধি লঙ্ঘন

নারায়ণগঞ্জে প্রতীক হাতে স্লোগান, শুরুতেই আচরণবিধি লঙ্ঘন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের দিনই প্রকাশ্য প্রচারণায় নেমে পড়ায় আচরণবিধি লঙ্ঘনের চিত্র দেখা গেছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মাঠ পর্যায়ের প্রচারপ্রচারণা শুরু হওয়ার কথা আগামীকাল ২২ জানুয়ারি থেকে। অথচ তার আগের দিনই প্রার্থী সমর্থকদের প্রকাশ্যে মিছিল, স্লোগান এবং প্রতীক প্রদর্শনের মাধ্যমে ভোট চাইতে দেখা গেছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং তাঁদের কর্মীসমর্থকদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে। প্রতীক বরাদ্দ শেষে নিজ নিজ প্রতীক হাতে পেয়ে প্রার্থী সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। অনেকেই তাৎক্ষণিকভাবে স্লোগানে মুখর হন, কেউ কেউ মিছিল বের করেন। প্রকাশ্যে প্রতীক প্রদর্শন করে ভোট চাওয়ার ঘটনাও চোখে পড়ে।

ক্ষেত্রে দলীয় প্রার্থীদের প্রচারণায় অগ্রণী ভূমিকা নিতে দেখা যায়।

বিশেষ করে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ধানের শীষ প্রদর্শন করে মিছিল করেন। হাতপাখা প্রতীকের প্রার্থীরাও হাতপাখা উঁচিয়ে স্লোগান দেন। ছাড়া বাংলাদেশ রিপাবলিক পার্টির নারায়ণগঞ্জ আসনের প্রার্থী মোহাম্মদ আলীকে নিজ সংসদীয় এলাকায় হাতি মার্কার পক্ষে মাইকিং করতে দেখা গেছে।

একইভাবে এই আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর সমর্থকরা খেজুরগাছের প্রতীক নিয়ে স্লোগান দেয়।
নির্বাচনী প্রতীক পাওয়ার মধ্য দিয়ে প্রার্থীদের মাঠ পর্যায়ের প্রস্তুতি শুরু হলেও নির্ধারিত সময়ের আগে প্রকাশ্যে প্রচারণা চালানো নির্বাচন আচরণবিধির স্পষ্ট পরিপন্থী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তফসিল অনুযায়ী প্রচারণা শুরুর আগেই এমন দৃশ্য নির্বাচন ব্যবস্থাপনা নজরদারির প্রশ্ন সামনে আনছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!