নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
“প্লাস্টিক দূষণ আর নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ জুন (মঙ্গলবার) বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এরপর অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ, এনজিও ও সুশীল সমাজের সদস্যগণ, পরিবেশবিষয়ক সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন এবং উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এ.এইচ.এম রাসেদ। সভাপতিত্ব করেন উপপরিচালক এ.এইচ.এম রাসেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন। পরে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিবেশ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও অধিদপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরা হয়। সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত কর্মকান্ড নিয়ে একটি উপস্থাপনা দেন।
সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেন, “পরিবেশ রক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা।”
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের যার যার জায়গা থেকে সক্রিয়ভাবে এগিয়ে আসা দরকার।”
অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন এসডিজি বাস্তবায়নে পরিবেশবান্ধব উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় উপপরিচালক এ.এইচ.এম রাসেদ বলেন, “পরিবেশের আবেদন সার্বজনীন। একে রক্ষা করতে হলে সকলের সম্মিলিত দায়িত্ববোধ জরুরি।” তিনি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে পরিবেশবান্ধব এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!