নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা শ্রমিকের ন্যায্য মজুরি, রেশনিং ব্যবস্থা চালু এবং ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। তিনি তার বক্তব্যে বলেন, “১৮৮৬ সালের রক্তঝরা আন্দোলনের পর দীর্ঘ সময় পার হলেও এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দাবি আদায় না হওয়ার মূল কারণ হলো নীতি-নির্ধারকদের অসততা। শুধু দিবস পালন করলেই হবে না, শ্রমিকদের জীবনের নিরাপত্তা, চাকরি ও সম্মানজনক মজুরির নিশ্চয়তা দিতে হবে।”
তিনি আরও যোগ করেন, “দেশের সামর্থ্যবানরা রেশন সুবিধা পেলেও শ্রমিকরা আজ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। অবিলম্বে শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং মানসম্মত আবাসনের ব্যবস্থা করতে হবে।”
প্রধান বক্তা ও সংগঠনের জেলা উপদেষ্টা আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, “শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই। অনেক সংগঠন শ্রমিকের নামে ফায়দা লুটলেও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজপথে থেকে শ্রমিকের কথা বলে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।”
নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মানবেতর জীবনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সকল খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করতে হবে এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সরকারি ভাতার আওতায় আনতে হবে।”
ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: রিদওয়ানুল আযীম-এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নূরুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা সাবেক সাধারণ সম্পাদক আমিন আহমেদ মাস্তান,শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান।
এছাড়াও সমাবেশে মাওলানা মজিবুর রহমান মিয়াজী, গাজী আবুল কাশেমসহ বিভিন্ন পেশাজীবী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি সাইনবোর্ড এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে কয়েক হাজার শ্রমিক ব্যানার, ফেস্টুন ও দাবি সম্বলিত প্লেকার্ড হাতে অংশ নেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!