নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮ জনে। বর্ষা মৌসুম শেষের পথে হলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন সূত্রে জানা যায়, নতুন রোগীদের মধ্যে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং আড়াইহাজার, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা চলছে। শুধু সেপ্টেম্বরেই শনাক্ত হয়েছে ২৮৫ জন, যা এ বছরের সর্বোচ্চ মাসিক সংক্রমণ।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখনো বেশি।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৬৮ জন রোগী সুস্থ হয়েছেন। জেলায় ডেঙ্গুতে মৃত্যুর কোনো খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনগণকে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, লার্ভা ধ্বংস এবং নিয়মিত মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি জনসচেতনতা বাড়াতে জেলা স্বাস্থ্য বিভাগ নানা প্রচারণা চালাচ্ছে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!