নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ আদালতে আইনজীবীদের সাথে জাকির খানের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ আদালতে আইনজীবীদের সাথে জাকির খানের সাক্ষাৎ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।  সদ্য কারামুক্ত এই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, মিথ্যা মামলা দিয়ে জাকির খানকে অনেক হয়রানি করা হয়েছে। প্রায় দীর্ঘ ২৫ বছর জাকির খান পলাতক ও জেলে ছিলেন। আমাদের নারায়ণগঞ্জে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে এতো বড় ত্যাগ করও নেই। তিনি দলের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। তিনি জেলে থাকা অবস্থায়ও তার অনুসারী ও নেতাকর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, বাহিরে থাকা অবস্থায় অন্য কোন নেতাকর্মীরা এরুপ আন্দোলন করতে পারেনি।

 

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একটি স্বচ্ছ ও সুন্দর বিএনপি হবে। স্বচ্ছ বিএনপির জন্য আমরা আশা করি, নারায়ণগঞ্জে জাকির খান নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হতে পারে এবং নারায়ণগঞ্জের মানুষ ভালো থাকতে পারে সেই দোয়া করি।

 

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে আমার তার জন্য হয়ে কাজ করবো। তবে জাকির খানের ব্যাপারে আমরা বেশ আশাবাদী। আমরা সবাই তার সাথে আছি। নারায়ণগঞ্জের ১৭শ আইনজীবী তার সাথে আছে।

 

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খান বলেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আর সাংবাদিকরা আমার জন্য অনেক করেছে। মিডিয়াগুলো নিরপেক্ষ সংবাদ প্রকাশ করার কারণে আমি মুক্ত হয়েছি খালাস হয়েছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি খোরশেদ আলম মোল্লা, এপিপি ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট রাজিব মন্ডল, নাজির আহমেদ, যুবদল নেতা পারভেজ মল্লিক, মৎস্যজীবী দলের জেলার সভাপতি এইচ এম হোসেন, লিংকন খান সহ প্রমুখ।

 

সাক্ষাৎ শেষে দোয়ার আয়োজন করা হয় ও ফুল ছিটিফে ফের তাকে বরণ করে নেওয়া হয়।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!