নারায়ণগঞ্জ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
বন্দরে নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
সোনারগাঁয়ের ওসিকে রংপুরে বদলি
ফতুল্লায় পুত্রকে দেখতে এসে ট্রাকচাপায় বাবার মৃত্যু
গোগনগরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি, আইন কী বলে?
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
রুপগঞ্জে গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার লুট, আসামি রুবেলের মৃত্যুদন্ড
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে ফেলে যাওয়া বোমা আতঙ্ক ব্যাগে মিললো কাপড় !
জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল – কৃষিবিদ তুহিন
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!!
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার
ফতুল্লায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তানভীর আহমেদের যোগদান
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের
সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
শাহজালালে আরেক বালিশ-কাণ্ড: ৫০০ টাকার গাছের চারা ১ লাখ
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিতঃ

​স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৬ জুলাই) সকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৯টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালানো হয়।

​অভিযান চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, খেলার মাঠ, প্রাঙ্গণ এবং চারপাশের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি মৌসুমি রোগ বালাই, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে জমানো পানি দূর করা ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম সম্পর্কে শিক্ষার্থীদের ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

​নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে ও নিবিড় তদারকিতে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

​কর্মসূচি নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান,শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা গেলে এটি তাদের জীবনের স্থায়ী অভ্যাসে পরিণত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের এই সুস্থ পরিবেশ শিক্ষার্থীদের মাধ্যমে তাদের বাড়ি এবং সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে।

​শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন তাঁরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!