নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
না ফেরার দেশে সাইফউল্লাহ বাদল

না ফেরার দেশে সাইফউল্লাহ বাদল

প্রকাশিতঃ

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান সাইফুল্লাহ বাদল আর নেই। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকার আলী আজগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি জটিলতা, ঠান্ডাজনিত সমস্যা, অর্থোপেডিক ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি ঘটলে আজ তাকে আলী আজগর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

জানা যায়, সাইফুল্লাহ বাদল একসময় ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে শামীম ওসমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। সে সময় তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তিনি থানা আওয়ামী লীগের সভাপতির পদে অধিষ্ঠিত হন।
রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে তিনি কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ফতুল্লা ও কাশিপুর এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেন। নিজেকে মুকুটহীন সম্রাট ভাবতেন এ সাইফ বাদল।

এলাকাবাসীর মতে, দীর্ঘদিন তার প্রভাব ও কর্তৃত্বের বাইরে কাশিপুরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন হতো না। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ–মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক ক্ষেত্রে তার প্রভাব ছিল ব্যাপক। ইউনিয়ন পরিষদ নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে একাধিকবার সংঘাত ও উত্তেজনার ঘটনাও আলোচনায় চলে আসে। এসব কারণে সময়ের ব্যবধানে তিনি কাশিপুরবাসীর একটি অংশের কাছে সমালোচিত ও বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হন। রাজনৈতিক পট–পরিবর্তনের প্রেক্ষাপটে ৫ আগস্ট তৎকালীন সরকার পতনের পর তিনি স্ব–পরিবারে ঢাকায় আশ্রয় নেন বলে জানা যায়। পরবর্তী সময়ে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই পুত্রবধূসহ অসংখ্য আত্মীয়–স্বজন রেখে গেছেন।
বাদ এশা কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঈদগাহ কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!