নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নিরাপদে থাকা সেই শাহ আলমের এমপি হওয়ার খায়েশ!

নিরাপদে থাকা সেই শাহ আলমের এমপি হওয়ার খায়েশ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে এমপি হওয়ার খায়েশ দেখছেন এসি রুমে বসে থাকা আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে মামলা থেকে বাঁচতে এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করতে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারী ফতুল্লা থানা বিএনপির সভাপতি পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেন আলহাজ্ব মোঃ শাহ আলম।
২০০৮ সালের মতো এবারও বিএনপি’র মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া মোঃ শাহ আলম।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ২১০০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের এমপি চিত্র নায়িকা সারাহ বেগম কবরীর নিকট পরাজিত হন।
অপরদিকে সাধারণ নেতাকর্মীদের দাবি দুঃসময়ে বিএনপি ত্যাগ করা শাহ আলমকে যেন কোন মতে বিএনপি থেকে মনোনয়ন না দেয়া হয়।
যারা গত আওয়ামী লীগ সরকারের অপশাসনামলে হামলা মামলা, নির্যাতন উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে সরব ছিলো তাদের মধ্য থেকে যেন নারায়ণগঞ্জ -৪ আসনে মনোনয়ন দেওয়া হয়।
গত ১৭ বছর হামলা, মামলা,নির্যাতন সহ্য করে রাজপথ দখল রেখেছিলেন সাবেক এমপি জেলা বিএনপি সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
এ চারজনের মধ্য থেকে যে কাউকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে সর্বস্তরের নেতাকর্মীরা তাদের বিজয়ী করতে আপ্রাণ চেষ্টা করবে।
একটু সুত্র হতে জানা যায় গত আওয়ামী লীগ সরকারের আমলে ফতুল্লা থানা বিএনপির সভাপতি ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। আওয়ামী লীগ নেতাদের হুমকি- ধামকিতে ভয় পেয়ে নিজে বাঁচতে ও তার ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে ফতুল্লা থানা বিএনপির সভাপতি পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করে ব্যবসায়িক সুবিধা নিতে ব্যস্ত হয়ে পড়েন।
এমনকি তার অনুসারী নেতা কর্মীদের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন আন্দোলন সংগ্রামে যেতে বারণ করেছিলেন।
অথচ গত ৫ আগস্ট ছাত্র- জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলে আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম বিএনপি’র মনোনয়ন তিনি পাবেন বলে নেতাকর্মীদের আশ্বস্ত করে মাঠে নামতে বলেন।
এমনকি কিছুদিন আগে ফ্রী মেডিকেল ক্যাম্পের নামে মাঠ গরম করার অপচেষ্টা চালান।
কয়েকটি ইউনিয়নে বিনামূল্যে মানুষকে চিকিৎসা প্রদান করেন। জনশ্রুতি রয়েছে এটাকে ব্যবহার করে বিএনপি শীর্ষ নেতাদের বোঝাতে চেয়েছেন তিনি মাঠে রয়েছেন।
গত কয়েকদিন স্বশরীরে মাঠে নেমে তারেক জিয়ার ৩১ দফা নিয়ে দু-একটি ইউনিয়নে গনসংযোগ করেন। অথচ বিগত ১৭ বছর এবং আওয়ামী লীগ সরকারের ১৫ মাসেও তাকে রাজপথে দেখা যায়নি।
যখনই জাতীয় সংসদ নির্বাচন আসে তখনই তিনি এমপি হবার খায়েশ নিয়ে নির্বাচন করতে পাগল হয়ে উঠেন।
সাধারণ নেতাকর্মী ও ত্যাগীদের দাবী দুঃসময়ে মাঠে থাকা আলহাজ্ব গিয়াসউদ্দিন, মাশুকুল ইসলাম রাজিব,মশিউর রহমান রনি ও শহিদুল ইসলাম টিটুর মধ্য থেকে যে কোন একজনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়।
টাকার কাছে বিক্রি হয়ে যেন সুযোগ সন্ধানী শাহ আলমকে মনোনয়ন না দেয়া হয় এ দাবী ত্যাগীদের।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!