নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচনী মাঠে একাই চালাচ্ছেন যুদ্ধ, পাশে নেই কোন এনসিপি’র নেতাকর্মী!!

নির্বাচনী মাঠে একাই চালাচ্ছেন যুদ্ধ, পাশে নেই কোন এনসিপি’র নেতাকর্মী!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার একমাত্র এনসিপির শাপলা কলির প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন থাকলেও পাশে নেই দলের উল্লেখযোগ্য কোন নেতাকর্মী। এমনটাই নির্বাচনী প্রচারনায় লক্ষনীয়। জোটের নেতাকর্মীদের প্রচারণায় দেখা গেলেও অনেকটা এনসিপি শূন্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আল আমিন। কারো কারো মতে একাই নির্বাচনী মাঠে প্রচারণায় নিজের দলের হয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আল আমিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি থেকে প্রাথমিক পর্যায় শাপলা কলি প্রতীকে নারায়ণগঞ্জ -৪ থেকে আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ-৫ থেকে আহমেদুর রহমান তনু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।কিন্তু পরবর্তীতে বিএনপি থেকে শশুর আবুল কালাম মনোনয়ন পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ান আহমেদুর রহমান তনু। শুধুমাত্র একাই থেকে যান আল আমিন।
নারায়ণগঞ্জে এনসিপির দুই আলোচিত মুখের মধ্যে এক আব্দুল্লাহ আল আমিন। যিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও জেলার প্রধান সমন্বয়ককারী। তিনি পেশায় একজন আইনজীবী। অন্যজন আহমেদুর রহমান তনু কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার যুগ্ম সমন্বয়কারী। পেশায় একজন ব্যবসায়ী। তবে জেলায় দুইজনের মধ্যে পরিচিতির দিক দিয়ে এগিয়ে আহমেদুর রহমান তনু। নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে আলোচনায় আসেন তনু এবং সর্ব সাধারনের পরিচিত এক প্রিয়মুখ হয়ে উঠেন এই তনু।
অন্যদিকে এনসিপির হয়ে যতটা না পরিচিত আহমেদুর রহমান তনু তার থেকে বেশি পরিচিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের জামাতা হিসেবে। এখনো অনেকেই এনসিপির নেতা থেকে কালাম মিয়ার জামাতার পরিচয় হিসেবেই চিনে থাকেন তাকে। সে কারনেই হয়তো শশুরের সাথে নির্বাচনের মাঠে লড়াইয়ে না নেমে খেলা শুরু হবার আগেই নির্বাচন থেকে সরে পড়েছেন। কারো মতে মাঠে ভরাডুবির সম্ভবনা আছে সাথে জামানত বাজেয়াপ্ত হবার।
এদিকে জামায়াতের সাথে ১১ দলের জোটে এনসিপির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ -৪ এ মনোনয়ন পেয়েছে আব্দুল্লাহ আল আমিন। জামায়াত প্রার্থী আব্দুল জব্বার দলের সিদ্ধান্ত মেনে জোটের প্রার্থী এনসিপির আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পাশাপাশি আল আমিনের নির্বাচনী প্রচারণা সর্বাত্মক সহযোগিতা করে চলছেন। বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় আব্দুল জব্বারকে দেখা গেলেও এনসিপির জেলা কমিটির আলোচিত এবং তনু সমর্থিত কোন নেতাকর্মী লক্ষনীয় নেই। ইতিমধ্যে তনু বেশকিছু নেতাকর্মী নিয়ে নিজের একটা বলয় বানিয়েই ফেলেছে। সে যেখানে বলে সেখানেই তাদেরকে পাওয়া যায় অথচ দলের প্রার্থীর প্রচারণায় তাদের দেখা যায় না।
যেখানে অন্য দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অথবা বিএনপির জোটের প্রার্থীর নির্বাচনী প্রচারণা দলের নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলছে নির্বাচনী মাঠকে সেখানে অনেকটা শূন্যতায় অবস্থান করছে আব্দুল্লাহ আল আমিন দলীয় নেতাকর্মীদের পাশে না পেয়ে। নারায়ণগঞ্জে এনসিপির কেন্দ্রীয় কমিটির দলীয় একাধিক ব্যক্তির পদ থাকলেও আল আমিনের পাশে দেখা যাচ্ছে না কাউকেই। উল্টো এমনও গুঞ্জন শুনা যাচ্ছে আহমেদুর রহমান তনু শশুরের হয়ে এনসিপির পোলাপাইন নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
নারায়ণগঞ্জে একমাত্র এনসিপির শাপলা কলির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন থাকার পরও তার প্রচারণায় কেন এনসিপির নেতাকর্মী নেই? এবং তার সহকর্মী যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনুকে কেন দেখা যাচ্ছে না এবিষয়ে জানতে এনসিপির শাপলা কলির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এর ব্যবহৃত মুঠোফোনে (০১৮৫৬-৪০০৫@@) ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
দলের প্রার্থীর নির্বাচনী প্রচারণায় না থাকার কারন জানতে চেয়ে আহমেদুর রহমান তনুকে তার ব্যবহৃত মুঠোফোনে (০১৮৭৮-৭১০০৫৪) যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!