নারায়ণগঞ্জ রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল – কৃষিবিদ তুহিন
বন্দরে বিদ্যুৎকেন্দ্রে ডাকাতি : লুট হওয়া শটগান উদ্ধার
কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক!!
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার ৫
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহিদুল গ্রেপ্তার
ফতুল্লায় কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলনে তানভীর আহমেদের যোগদান
নিজে কষ্ট করলেও সন্তানদের উচ্চশিক্ষিত করার আহ্বান আতাউর রহমান মুকুলের
সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান
সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি
শাহজালালে আরেক বালিশ-কাণ্ড: ৫০০ টাকার গাছের চারা ১ লাখ
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে?
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
Next
Prev
প্রচ্ছদ
পঞ্চবটীতে কৃষকলীগ নেতার ভাইকে চাঁদা না দেয়ায় দোকান ভাংচুর!

পঞ্চবটীতে কৃষকলীগ নেতার ভাইকে চাঁদা না দেয়ায় দোকান ভাংচুর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার পঞ্চবটী এলাকায় পিতা-পুত্রের দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় দোকানের মালামাল ও আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী দোকানী এনায়েতনগর এলাকার মৃত.মমতাজউদ্দিন ভুইয়ার ছেলে মো.নুরুল ইসলাম ভুইয়া চাঁদাবাজ মিলন সরদারগং এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে মৃত.মমতাজ উদ্দিন ভুইয়ার ছেলে মো.নুরুল ইসলাম ভুইয়া উল্লেখ করেন যে,ফতুল্লা থানাধীন এনাতেয়তনগর ইউনিয়নস্থ পঞ্চবটি মসজিদ মার্কেট এর সামনে রাস্তার পাশে জিলাপি, নিমকি ও অন্যান্য মিষ্টি জাতীয় খাবার এর ব্যবসা দীর্ঘদিন যাবৎ পরিচালনা করিয়া আসিতেছি। বিগত- ০২ বছর যাবৎ উল্লেখিত বিবাদীদ্বয় আমাকে ব্যবসা করিতে দিবে না ও প্রাণ নাশের হুমকি সহ এরূপ বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি ধমকি দিয়া আমার নিকট হইতে চাঁদা বাবদ টাকা পয়সা নিয়া যাইতো।
এ বিষয়ে আমি বিবাদীদ্বয়কে নিয়া স্থানীয় ভাবে বসিয়া বহুবার আপোষ মিমাংসা করিতে চাইলেও বিবাদীদ্বয় আমাদের ও এলাকার গন্যামান্য ব্যক্তিবর্গদের কারো কথার কোন প্রকার কর্নপাত না করিয়া উলটো আমাকে আরও ভয়-ভীতি হুমকি ধমকি প্রদান করে। এর ধারাবাহিকতায় বুধবার ১লা অক্টোবর রাত ১০ টায় উল্লেখিত বিবাদী মিলন সরদার ও তার ছেলে অহিন সরদারসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীদের নিয়া আমার উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে আসিয়া আমার নিকট হইতে আবারও চাঁদা দাবি করে। আমি বিবাদীদের চাঁদা দিতে পারিবনা বলিয়া জানাইলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া আমার দোকানের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করিয়া আর্থিকভাবে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিগ্রস্থ করে। বিবাদীগণ তাহাতেও ক্ষেন্ত না হইয়া আমাকে মারধর করিতে উদ্ব্যত হইলে আমরা উক্ত স্থান হইতে পালাইয়া আসি। অতঃপর বৃহস্পতিবার ২ অক্টোবর দুপুর ১২ টায় আমি উপরোক্ত বিষয়ে অত্র থানায় অভিযোগ দায়ের করার জন্য আসিলে, বিবাদীগণ বিষয়টি জানিতে পারিয়া ফতুল্লা থানাসংলগ্ন মেইন রাস্তার পাশে আমার ছেলে রফিকুল ইসলাম রনি (৩৩) কে দেখিতে পাইয়া আমার ছেলের পথ রোধ করিয়া দারাইয়া আমার ছেলেকে এলোপাথাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পর ও লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও গুরুত্বর রক্ত জমাট জখম করে।
স্থানীয়রা জানান, ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফের আপন ছোটভাই এ মিলন সরদার। বিগত আওয়ামীলীগের শাসনামলে আওয়ামীলীগের নেতাদের দাপটে পঞ্চবটী সড়কের উভয়পাশে রাস্তার উপর দোকান বসিয়ে দোকান প্রতি ৫০০ টাকা হারে চাদাঁ আদায় করতেন এ মিলন সরদার। বর্তমানেও এর ধারা অব্যাহত রেখে অন্তত ১৫টি দোকান থেকে প্রতিদিন ৫০০ টাকা হারে চাদাঁ আদায় করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক দোকানী জানান,আমরা বিগত সময়ের ন্যায় এখনও পর্যন্ত এ চাঁদাবাজ মিলন সরদারের কাছে জিম্মিবস্থায় রয়েছি। সরকারী সড়কের উপর আমরা দোকান বসিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে কোনমতে বেচে থাকার সংগ্রাম করে চলেছি। অথচ মিলন সরদারকে চাঁদা না দিলে এখানে দোকান করাটা মুশকিল হয়ে দাড়ায়। আমরা চাই চাদাঁবাজ মিলন সরদারের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হোক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!