নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫
চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত রানা বাহিনীর ব্যপক চাঁদাবাজি
বাসি খাবার, নোংরা রান্নাঘর,বন্দরে “ক্যাফে শাহ পরান হোটেলকে অর্থদণ্ড
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু 
আওয়ামী লীগের দোসর দীপক কুমার মনা ও শিবু দাস প্রকাশ্যে!
জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
আমলাপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গলাচিপা-বোয়ালিয়াখাল এলাকায় মাদক বিরোধী কমিটির পাশে মাদক বিক্রেতা ও দোসর !
ফতুল্লায় যুবলীগ ক্যাডার থেকে যুবদল বনে যাওয়া ‘তইয়া মিঠু’ গ্রেফতার
অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !
সরবরাহ বেড়েছে কারখানায়, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জিম্মি ও দালালদের ফাঁদ 
Next
Prev
প্রচ্ছদ
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:

পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:

প্রকাশিতঃ

কুতুবপুর ইউনিয়নে মনা বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

​নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজারে ‘পাগল নাথ মিষ্টি ভান্ডার’ নামক একটি মিষ্টির দোকানের আড়ালে অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় দীপক কুমার মনা ওরফে ‘সুইট মনা’ এবং তার সহযোগীদের দিকে।

​স্থানীয়দের সূত্রে জানা যায়, মিষ্টির ব্যবসার আড়ালে এই প্রতিষ্ঠানে নিয়মিত বসানো হয় মদের আসর। একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে এই কর্মকাণ্ড পরিচালনা করেন মনা। শুধু মিষ্টির দোকানই নয়, এর সংলগ্ন একটি নিজস্ব কার্যালয় ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বাহিনীর অন্যতম সহযোগী আরিফ ও ‘চাপাটি’ বাবুলের বিরুদ্ধে।

​প্রকাশ্যে মাদক সেবন ও প্রভাবের অভিযোগ

​এলাকাবাসীর একাংশ ও স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, মিষ্টির দোকানের ছাদে প্রতিনিয়ত খোলাখুলিভাবে মদ পান ও আড্ডার আসর বসে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, এই মাদক আসরের কারণে আশপাশের স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তার বিঘ্ন ঘটছে।

​এ ছাড়া দীপক কুমার মনার বিরুদ্ধে বিগত রাজনৈতিক প্রভাব কাজে লাগানোরও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সখ্য গড়ে তুলে তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন এবং এলাকা জুড়ে একটি নিজস্ব প্রভাব বলয় তৈরি করেছেন।

​জনদাবি ও প্রতিকার

​পাগলা বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের দাবি, ঐতিহ্যবাহী একটি বাজারে দিনের পর দিন মিষ্টির দোকানের আড়ালে এমন কর্মকাণ্ড চলায় বাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অসাধু এই চক্রের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রশাসনিক তদন্ত পরিচালনা করে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন সমাজ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!