প্রেস বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার নারায়নগঞ্জ হতে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালে বক্তাবলীর মধ্যনগরের মাদক সম্রাট শান্ত, মাসুম,আমান,মামুন,শরীফ বেপরোয়া শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হইছে।অন্যায়ের প্রতিবাদ করায় একটি অসাধু চক্র মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাইছে।সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, এলাকার ভিতর কিছুদিন যাবত মাদক ,চাঁদাবাজদের অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করাতে আমার ব্যাপারে নানা ধরনের ভুয়া নিউজ, ভুয়া পোস্ট করে যাচ্ছে।
বিভিন্ন fake id ও fake page থেকে। মধ্যনগরের কেউ যদি আমার কাছ থেকে মাদক নিয়ে থাকে আর কেউ যদি এটার প্রমাণ দিতে পারে। আমি মাদক ব্যবসা করি, চোরা বাইক এর ব্যবসা করি তাহলে আমি নিজে থানায় যাবো আত্নসমর্পণ করবো।
আমার বিরুদ্ধে যে কথা লেখা হইছে তার কোনটা সত্য না হওয়ায় আমি প্রতিবাদ জানাচ্ছি এবং দ্বিমত পোষন করছি।
শান্ত শাহরিয়ার
মধ্যনগর,বক্তাবলী
ফতুল্লা নারায়ণগঞ্জ।




