দ্যা লেপ্রসি মিশন ঈন্টারনেশন্যাল বাঙ্গলাদেশে সিবিআর প্রজেক্ট এর আয়োজনে ও বিআরবিএল এর সহায়তায় সোমবার( ২৪ আগষ্ট ২০২৬) একটি প্রান্তিক জনগোষ্ঠির ও কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও জীবিকায়ন বিষয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ও কর্মশালা Even With Business Community ফতুল্লার পূর্ব লামাপাড়া ডিপার্টমেন্ট অব উইমেন এ্যাফেইয়ার্স হল রুমে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, যে প্রান্তিক জনগোষ্ঠির সামাজিক মর্যাদা, কর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তাদের দক্ষতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানোর জন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায় ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সহযোগিতার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, কর্মসংস্থান এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা সম্ভব।
এই লক্ষ্যকে সামনে রেখে ব্যবসায়ী সম্প্রদায়, NGO, স্থানীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি মতবিনিময় অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠির তৈরি পণ্যের বাজার সংযোগ, কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং ব্যবসায়ী সমাজের সামাজিক দায়বদ্ধতা (CSR) বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী (SHG) ও Livelihood Promotion Organization (LPO)-এর সদস্যদের সফলতার গল্প ও কার্যক্রম তুলে ধরা হয় ও কুষ্ঠরোগের জনসচেতনতা মুলক আলোচনা করা হয়।
সভায় ঊপস্থিত ছিলেন দ্য লেপ্রসি মিশন ইন্টাঃ বাংলাদেশের সিবিআর প্রজেক্টের সম্মানীত প্রজেক্ট ম্যানেজার লাভলী প্রভাতী ম্রং, জেলা প্রতিনিধি যোনাথন টুডু কমিউনিটি ডেভেলোপম্যান্ট ফেসিলিটেটর নারায়নগঞ্জ, খোকন বাড়ৈ এফএফ এল.সি.পি, শম্পা বৈরাগী কমিউনিটি ডেভেলোপম্যান্ট ফেসিলিটেটর মুন্সিগঞ্জ ও প্রমুখ.
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকারুন নেছা
উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ,মোঃ ফয়সাল মিয়া সমাজসেবা অফিসার, বন্দর, নারায়ণগঞ্জ।
বিশেষ অতিথি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া সমবায় অফিসার, বন্দর, নারায়ণগঞ্জ।




