নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় আবারো বেপরোয়া দূর্ধর্ষ ডাকাত আজমীর!

ফতুল্লায় আবারো বেপরোয়া দূর্ধর্ষ ডাকাত আজমীর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা পুলিশের অস্ত্র চুরি মামলার আসামী,পেশাদার অপরাধী, ছিনতাইকারী,মাদক ব্যবসা,চুরি,ডাকাতি সহ নানা অপরাধের হোতা আজমীর ওরফে ডাকাত আজমীর আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তার অত্যাচারে দাপা, ফতুল্লা রেলষ্টেশনসহ আশপাশ এলাকার সাধারন মানুষগুলো অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশী টহল না থাকার ফলে পেশাদার এ অপরাধী ডাকাত আজমীর এতটা বেপরোয়া বনে গেছেন বলে অভিমত স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক বাসিন্দা জানান, দাপা ইদ্রাকপুর মসজিদ এলাকার শহিদ ওরফে ডাকাত শহিদের পুত্র আজমীর ওরফে ডাকাত আজমীর। স্থানীয়দের কাছে আতংকের একটি নাম। পুলিশের অস্ত্র চুরি,ছিনতাই,মাদক ব্যবসা ও চুরি-ডাকাতিসহ এমন কোন ঘৃন্য অপরাধ নেই যা ওর মাধ্যমে হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর হতে বিভিন্ন পাড়া-মহল্লায় পুলিশের নজরদারী নেই বললেই চলে। এ সুযোগকে কাজে লাগিয়ে ডাকাত আজমীর দাপা ইদ্রাকপুর,সাহারা সিটি মাঠ ও ফতুল্লা রেলষ্টেশন এলাকার আশপাশে মাদক বিক্রিসহ চুরি-ডাকাতিসহ বিভিন্ন কার্যকলাপে আবারো যুক্ত হয়ে উক্ত এলাকাবাসীদেরকে অতিষ্ঠ করে তুলেছে। বিভিন্ন ছোট-বড় শিল্পকারখানায় এবং ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠানের পাশপাশি বিভিন্ন বাসাবাড়িতে এ সকল অপরাধগুলো করে বেড়াচ্ছে। কয়েকদিন পুর্বে সাহারাসিটির পাশে একটি প্রতিষ্ঠানের মুল ফটকের তালা কেটে সেখান থেকে প্রচুর পরিমানে মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং সেই প্রতিষ্ঠানের গার্ড তাকে বাধা প্রদান করতে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। উক্ত প্রতিষ্ঠানের মালিকের বাড়িতে প্রবেশ করে প্রতিটি ভাড়াটিয়াকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদান করছেন এবং তাদের কাছ থেকেও জোড়পুর্বক টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া গেছে এ ডাকাত আজমীরের বিরুদ্ধে। এছাড়াও উক্ত এলাকাগুলোর প্রতিটি বাড়ি মালিক ও ভাড়াটিয়াগন ডাকাত আজমীর আতংকের দিনানিপাত করছেন।
স্থানীয়রা আরো জানান, বর্তমানে আমাদের মহল্লাগুলোতে পুলিশের নিয়মিতভাবে টহল না থাকার ফলে ডাকাত আজমীর আরও বেপরোয়া হয়ে উঠেছে। মাদক ব্যবসার পাশাপাশি চুরি-ডাকাতিও শুরু হয়েছে আজমীরের নেতৃত্বে। আমরা সাধারন মানুষগুলো একেবারেই নিরুপায় হয়ে পড়েছি ডাকাত আজমীরসহ তার বাহিনীর কাছে। তারা আরও বলেন, ফতুল্লা মডেল থানা ও ঢাকার কেরানীগঞ্জ থানায় বহু সংখ্যক মামলা ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও ডাকাত আজমীর ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়ক পথে (দাপা থেকে পাগলা মেরী এন্ডার সন) নিয়মিত ছিনতাইয়ের পাশাপাশি বিভিন্ন পরিবহন থেকে মালামাল চুরি করে করে থাকে। ডাকাত আজমীরের নিয়ন্ত্রণে রয়েছে বিশাল এক বাহিনী । তার নিয়ন্ত্রিত বাহিনীর সদস্যরা ঢাকা-নারায়নগঞ্জ সড়ক পথে চলাচলরত বিভিন্ন মালবাহী পরিবহন থেকে মালামাল চুরি করে। নদীর তীরে ওয়াক ওয়েতে তার বাহিনীর সদস্যরা নিয়মিত জন্ম দেয় ছিনতাইয়ের ঘটনা। সুযোগ বুঝে বিভিন্ন বাসাফ্ল্যাট বাড়ীতে প্রবেশ করে ডাকাতির ঘটনার মতো অপরাধের জন্ম দেয় ডাকাত আজমীর বাহিনীর সদস্যরা। তাছাড়া ডাকাত আজমীর নেতৃত্বে প্রায় সময় নিরীহ মানুষদের কে প্রথমে টার্গেট করে পরে জিম্মি করে মুক্তিপণ আদায়,মাদক ব্যবসা,অটোরিক্সা চুরি সহ নানা অপরাধের জন্ম দিয়ে মানুষের জীবন-যাত্রাকে করে তুলেছিলো অসহনীয় যন্ত্রণাময়।
তারা আরও বলেন,২০১৮ সালের ১৩ মে রাতে ফতুল্লা থানার তৎকালীন এএসআই সুমন কুমার সঙ্গীয় ফোর্স সহ দাপা ইদ্রাকপুরস্থ ওরিয়েন্টালের বালুর মাঠে নিয়মিত ডিউটি করাকালীন অবস্থায় কনস্টেবল সোহেল রানার সঙ্গে থাকা একটি রাইফেল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি পুকুর থেকে চুরি যাওয়া রাইফেলটি উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে রাইফেল চুরির ঘটনায় আজমীর, পারভেজের (পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত) জড়িত থাকার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় মামলা হয় আজমীরের নামে। ঘটনার তিনদিন পর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় পারভেজ। এর মাসখানেক পর গ্রেফতার হয় আজমীর। ডাকাত আজমীরের বিরুদ্ধে মাদক,চুরি ছিনতাই সহ ফতুল্লা মডেল থানায় বহু সংখ্যক মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!