ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়,উপপরিদর্শক আশীষ কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইসদাইর এলাকায় ৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,ইসদাইর গাবতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলীর বাড়ির ভাড়াটিয়া আবদুল করিমের ছেলে মো.রাতুল,তল্লা আজমেরীবাগ এলাকার মুন্সি বাড়ির ভাড়াটিয়া রিফাতের ছেলে রোকন এবং একই এলাকার লিটনের ছেলে সজীব।
উপপরিদর্শক মো.মিলন ফকির সঙ্গীয় ফোর্স পিলকুনি ৫তলা প্রাইমারী স্কুল সংলগ্ন মনি ভ্যারাইটির ষ্টোরের সামনে রাস্তার পাশে থেকে অপর অভিযানে ২২ পিস ইয়াবাসহ জনির ছেলে নিরব এবং সাইদুলের ছেলে নাহিদ হোসেন গ্রেফতার করে।
একইদিন পশ্চিম মাসদাইর জামালের গেরেজের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ মতি হাওলাদারের ছেলে মো.কায়েসকে গ্রেফতার করে উপপরিদর্শক মো.রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




