ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা ওলামাদলের পক্ষে সাধারন মানুষের জন্য বিনামুল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। শনিবার ২৫ এপ্রিল সকাল ১০টায় মাসদাইর পৌর শ্মশানের উল্টো পাশে ফতুল্লা থানা ওলামাদলের কার্যালয়ে এ বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিনামুল্যে চিকিৎসা সেবা প্রসঙ্গে ফতুল্লা থানা ওলামাদলের আহবায়ক জিলানী ফকির বলেন, মানুষের সেবা করাটাই আমার এবং আমার দলের মুল উদ্দেশ্যে। মানুষের সেবার মাধ্যমে মনের ভেতরে যে প্রশান্তি পাই তা অন্যকিছুতে পাওয়া যায়না। আমাদের এ কার্যালয়ে প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ বিনামুল্যে চিকিৎসা সেবা। এছাড়াও প্রতি মাসের ২য় সপ্তাহে এখানে চোখের ডাক্তার বসেন। মানবদেহের মুল্যবান একটি অংশ হচ্ছে চোখ। আমরা এখানে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চোখের যাবতীয় সমস্যা নিয়ে চিকিৎসা প্রদান করবো সম্পূর্ন বিনামুল্যে।
তিনি আরও বলেন,ওলামাদলের পক্ষে এ সেবামুলক কাজটি যেন সকল সময় করতে পারি সেজন্য আমি ও আমার দলের পক্ষে সকলের দোয়া কামনা করছি।




