নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় কাস্টমস কর্মকর্তা মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ফতুল্লায় কাস্টমস কর্মকর্তা মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগ সরকার পতনের পর ফতুল্লার কুতুবআইল শিল্পাঞ্চলে স্থানীয় কয়েকজনকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেন কাস্টমস কর্মকর্তা মারুফ হাসান। সেই গ্রুপ নিয়ে কয়েকটি গার্মেন্টসের জুট দখলে নেয় তারা। আর জুটের লাভের অংশ ঠিকমতো না পাওয়ায় সদস্যরা মারুফের বিরোধিতা করে কয়েকদফা ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ করেন।
রোববার সকালে ওই গ্রুপের সদস্যরা মারুফকে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করেছেন। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
জানা যায়, কুতুবআইল এলাকার গোলজার হোসেন, মোনায়েম, হবুল, ইউনুছ আলীসহ ১০ থেকে ১২ জন নিয়ে মারুফ একটি গ্রুপ তৈরি করেন। পরে এর সদস্যদের নিয়ে কুতুবআইলের পলমল গার্মেন্টস ও মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ কয়েকটি জুট সেক্টর দখল করেন তিনি; যা থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা লাভ হয়। প্রথম দুয়েক মাস লাভের টাকা গ্রুপের সদস্যদের দিলেও পরবর্তীতে টাকা দেওয়া বন্ধ করে দেন।
মারুফ হাসান জানান, তিনি সাভার ইপিজেড এলাকায় কাস্টমস ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন তবে তার বাবা স্থানীয় বিএনপির সঙ্গে জড়িত থাকায় তিনি বিএনপিকে ভালোবাসেন।
তিনি বলেন, সরকার পতনের পর স্থানীয় ভাইদের নিয়ে কয়েকটি গার্মেন্টসের জুট নামাতাম; কিন্তু তারা ঝামেলা করায় প্রায় ২০ দিন আগে ফতুল্লা মডেল থানায় ওসির সামনে বসে গোলজার মোনায়েম হবুলদের গার্মেন্টসের জুট সেক্টর বুঝিয়ে দিয়েছি। এ ব্যবসার সঙ্গে আর কখনো জড়িত হব বলে সবাইকে জানিয়েছি। তারপরও তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অভিযোগ করেছে।
গোলজার হোসেন বলেন, মারুফ একজন সরকারি কর্মকর্তা হয়ে মাদক ব্যবসা জুট ব্যবসা ও সন্ত্রাসী মূলক কর্মকান্ড করতে পারেন না। আমরা তাকে গ্রেফতারের দাবি জানাই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!