নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক!

ফতুল্লায় চুরির ঘটনা আড়াল করতে অপহরণের নাটক!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী আক্তার হোসেনের বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে পালিয়েছে তার বাড়ির কর্মচারী আলমগীর শেখ ওরফে সালমান ও তার স্ত্রী। তবে এ ঘটনায় চুরির বিষয়টি স্বীকার করেও কৌশলে ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে উল্টো অপহরণের নাটক সাজিয়েছে অভিযুক্ত আলমগীর শেখ ও তার বোন নুরুন্নাহার বেগম।

 

সম্প্রতি ফতুল্লার কুতুবাইল এলকায় ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে এ নিয়ে লঙ্কাকাণ্ড ঘটেছে। এ চুরি ও অপহরণের নাটক সাজানো নিয়ে মুখ খুলেছে চুরির ঘটনার থানায় লিখিত অভিযোগকারী ও আক্তার হোসেনের বাড়ির কর্মচারী সুজন দাস।

 

এ বিষয়ে সুজন দাস বলেন, হাজী সাহেবের ছেলে আক্তার ভাইয়ের বাড়িতে গত ২ জুলাই চুরির ঘটনা ঘটেছে। ওই বাড়ির কর্মচারী আলমগীর শেখ ওরফে সালমান নামে এক কর্মচারী এ ঘটনা ঘটিয়েছে। সে তার প্রকৃত নাম আলমগীর শেখ গোপণ করে সালমান পরিচয়ে এখানে কাজ করতো। এই আলমগীর শেখ আক্তার ভাইয়ের ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সেই সাথে দামি ঘড়ি ও স্বর্ণালংকার সহ নানা জিনিসপত্র নিয়ে গেছে। পরে আলমগীর শেখের বোন নুরুন্নাহার বেগমের সাথে যোগাযোগ করে জানতে পারি সে গ্রামের বাড়িতে আত্মগোপনে রয়েছে। এ খবর পেয়ে সেখানে গেলে তার স্ত্রী পালিয়ে যায়। আর আলমগীর শেখ ওরফে সালমানকে এখানে নিয়ে আসি। কিন্তু তাকে কোন প্রকার নির্যাতন করা হয়নি।

 

তিনি আরও বলেন, অভিযুক্ত সালমান ৭ লাখ ২১ হাজার টাকা চুরির কথা স্বীকার করে তার বিরুদ্ধে মামলা না করার অনুরোধ করে। সালমান জানায়, সে এই টাকার মধ্যে কিছু টাকা খরচ করে জুয়া খেলেছে এবং বাকি ৪ লাখ টাকা তার বাড়িতে আছে। এই টাকার মধ্যে আড়াই লাখ টাকা তার বোনের কাছে এবং দেড় লক্ষ টাকা সমন্ধির কাছে আছে বলে সে জানায়। এসব কথা বলে ওর বোনের সাথে কথা বলে টাকা নিয়ে আসার কথা জানায়। এদিকে সালমানের বোন নুরুন্নাহার বেগম কৌশলে পুলিশ নিয়ে এসে অপহরণের অভিযোগ তোলে। প্রকৃতপক্ষে সে একজন চোর হয়ে উল্টো আমাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে। এমনকি এই চোর প্রশাসনের লোকজনের সামনে চুরির কথা স্বীকার করেছে। এই ঘটনার সব ধরনের প্রমাণ আমাদের কাছে রয়েছে। এ ঘটনায় গত ২৩ জুলাই ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

চুরির ঘটনা স্বীকার করে অভিযুক্ত আলমগীর শেখ ওরফে সালমান বলেন, ‘প্রায় সাত লাখ টাকার মত উঠিয়েছি। সেই টাকা ফেরত দিয়ে আমাকে চলে যেতে বলেছে। এ ঘটনায় আমরা তাকে থানা-পুলিশ করতে নিষেধ করেছি। আমাকে কেউ মারধর করেনি। বাকি টাকা ফেরত দেওয়ার জন্য আমার বোনকে বলেছি। সে এসে বাকি টাকা দিয়ে আমাকে নিয়ে যাবে।

 

তবে এই ঘটনায় অভিযুক্ত আলমগীর শেখ ওরফে সালমানের বোন টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে পুলিশ নিয়ে এসে অপহরণের অভিযোগ তোলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় আসামি আলমগীর শেখকে আটক করলে চুরির বিষয়টি স্বেচ্ছায় স্বীকার করেছেন। চুরি করা টাকা ফেরত দেওয়ার শর্তে থানা-পুলিশ না করতে অনুরোধ করে এই আসামি। এমনকি চুরিকৃত টাকা ফেরত দেওয়ার জন্য আলমগীর শেখের আত্মীয় স্বজনদের জানানো হলে তারা উল্টো পুলিশকে জানায় আলমগীর শেখকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বোনের অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে সালমানকে উদ্ধার করি এবং হাসপাতালে চিকিৎসা দেই। সুমনের পক্ষ থেকে অভিযোগ এসেছে, সালমান ৭ লাখ টাকা ও দামি কিছু সামগ্রী আত্মসাৎ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ভুক্তভোগী মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

প্রসঙ্গত, এই চুরির ঘটনায় গত ২৩ জুলাই ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, আলমগীর শেখ ও তার স্ত্রী মিলি আক্তার ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। সেকারণে তাদের নিকট আক্তার হোসেনের বাড়ির চাবি, ব্যাংকিং কাগজপত্র ও কার্ডের পিনকোড সংরক্ষিত ছিল। এ ঘটনার সময়ে আক্তার হোসেন স্ব-পরিবারে প্রবাসে থাকার সুবাদে গত ২ জুলাই বিকেলে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির তালা খুলে ৭০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা, ৫ লাখ টাকা মূল্যের জামা-কাপড়, ২০ ভরি স্বর্ণ, ১২ লাখ টাকার মূল্যের ১৫টি মূল্যবান ঘড়ি,  জায়গার দলিল ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদী চুরি করে পালিয়ে যায়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!