নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ মার্চ (২৬ রমজান) ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এহসান হুল হক চৌধুরী, জাদু চৌধুরী , হান্নানুর রহমান হান্নান চৌধুরী ,এম এ হোসেন সাঈদ ,সাদেক চৌধুরী , রুমি চৌধুরী ,এডভোকেট সৈয়দ শাহিন ,এস এ শামীম , ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাইনুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর রমজানের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবকল্যাণের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। বক্তারা বলেন, যেখানে আজ আমরা সবাই একত্রিত হয়েছি এখানে ছিল মহিলা নর্দমার জায়গা এখান দিয়ে চলাচলের সময় নাকে নোমান দিয়ে চলাচল করতে হতো। চৌধুরী বাড়ির কৃতি সন্তান রিয়াদ মাহমুদ চৌধুরীর মহতী উদ্যোগে আজ সবাই মিলিত হয়েছে। রিয়াদ মোহাম্মদ চৌধুরী যদি এই উদ্যোগ না নিতো তাহলে হয়তো যার যার জায়গায় তারা বিক্রি করতো আর এখানে ঘুরে উঠতো মাদকের আস্তানা। আর এখানে কমিউনিটি সেন্টার করার জন্য উদ্যোগ নিয়েছেন আমরা সবাই সহমত আছি।
বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রমজানের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করা। এতে সমাজে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করা হয়।
পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিদের আপ্যায়ন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে।




