নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
Next
Prev
প্রচ্ছদ
পাঁচ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের জামা উপহার

পাঁচ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের জামা উপহার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা উপহার দিয়েছেন করোনাযোদ্ধা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। পাঁচ টাকার নামমাত্র মূল্যে শিশুদের মাঝে এই জামা বিতরণ করা হয়।

 

সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

 

বিগত ২৩ বছর ধরেই ১৩ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে নামমাত্র মূল্যে কখনও বিনামূল্যে ঈদের উপহার দিয়ে আসছেন বিএনপি নেতা খোরশেদ। সেই ধারাবাহিকতায় এবছরও দুস্থ ও গরীব শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

 

এদিকে ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও।

 

ঈদে নতুন জামা নিতে আসা ৫ বছরের শিশু মিশুর মা রহিমা বেগম জানান, আমরা গরীব মানুষ। ঈদের দিন একটু ভালমন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে। বাচ্চারা ঈদ আসলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। আমাদের তারেক রহমান ও খোরশেদ ভাইকে মন থেকে ধন্যবাদ জানাই।

 

ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলেন, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের নতুন জামা পেয়েছি, ঈদের দিন এটা পড়বো।

 

এসময় বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খােরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এই আয়োজন।

 

তিনি আরো বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। আমরা চাই ঈদের আনন্দ থেকে কোন শিশু যেন বঞ্চিত না হয়। আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে। তাই আমাদের এই ক্ষদ্র চেষ্টা।

 

তিন আরো বলেন, আমরা ৫ টাকা তাদের কাছ থেকে নেই কারণ তারা যেন মনে না করেন তাদের কেউ দান করেছে। তারা সকলে বলবে আমরা ঈদের নতুন জামা কিনেছি। তাদের খুশিতে আমাদের ঈদ হয়ে যায়। তাদের কাছ থেকে নেয়া এই ৫ টাকা পরে আবার তাদেরকে চকলেট কিনে দেয়া হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!