ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত লক্ষীনারায়ণ কটন মিলস সার্বজনিন দূর্গা মন্দির প্রসঙ্গে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক বলেন,এ বছর এখান থেকে দূর্গা মায়ের কোন বিসর্জন হবেনা হবে নিত্য পুজা। আমাদের দূর্গা মায়ের মন্দিরটা এখানেই থাকবে। অন্যান্য মন্দিরগুলোতে যেভাবে নিত্য পুজা হয়ে থাকে এখানেও সবসময় নিত্য পুজা হবে। আর নিত্য পুজার জন্য যে খরচ হবে তার ব্যয়ভার বহন করবেন সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক। সোমবার সন্ধ্যার পরে সেখানে দূর্গা পুজা উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
টনি মল্লিক আরো বলেন, এখানে উপস্থিত প্রধান অতিথিসহ আগত অতিথিরা এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন। বিশেষ করে শুধুমাত্র এ পুজার জন্যই এখানে প্রবেশের তালাটুকু খোলা হয়ে থাকে। আর পুজা শেষে এখানে প্রবেশের তালাটি বন্ধ করে রাখা হয়। তিনি বলেন,দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার কিন্তু সবাইকে একচোখে দেখেন। এখন তো আর দেশে কোন দোসর নেই। আর এ মন্দির নিয়ে কেউ যদি কোন দূর্নীতি কিংবা অত্যাচার করে থাকে তাহলে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমি বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রীয় কমিটির নির্দেশে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে,এখানে মন্দিরে রক্ষিত মা দূর্গার মুর্তিটি বিসর্জন হবেনা হবে নিত্য পুজা। আপনাদের পাশে সনাতন পাটির ৬৪ জেলার নেতৃবৃন্দরা রয়েছে এ আশা আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আমি উপস্থিত প্রধান অতিথি স্যারের কাছেও অনুরোধ করবো আমাদের পাশে থাকতে এবং লক্ষী নারায়ণ মন্দিরটি যেন একটি মডেল মন্দির হিসেবে প্রতিষ্ঠিত করে তুলতে পারি। আর এখানে যে মডেল মন্দিরটি প্রতিষ্ঠিত হবে তার মডেলও তৈরী করেছি আমরা। আশাকরি দূর্গা পুজার শেষে এখানে মডেল মন্দিরের কাজ শুরু করবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক রোটারিয়ান তাপস রুদ্র,সিনিয়র সহ-সভাপতি উত্তম সুত্রধর,সহ-সভাপতি সংগ্রাম দাস,সহ সাধারন সম্পাদক শ্রী রুপ সরকার, ও আশুতোষ ঘোষ,সহ-সভাপতি সন্তুষ সরকার,ত্রান বিষয়ক সম্পাদক দূর্জয় ঘোষ, প্রচার সম্পাদক লিটন চন্দ্র দে, মহিলা বিষয়ক সম্পাদক অনুপা ঘোষ, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিশ্বজিৎ রায় খোকন।




