ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংকের নাম কামাল মাদবর।
বিএনপি নেতা পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন নিরীহ লোকদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।
কেউ টাকা দিতে অস্বীকার করলে তাকে পুলিশী ভয় দেখায়।আর কামাল মাদবরকে সহযোগিতা করছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই রমজান আলী।
সম্প্রতি অটো রিকসা চুরি করাকালীন দেখে ফেলায় অটো চালক আবুল বাসারকে খুন করে কয়েকজন চোর।এ ঘটনায় বাসারের পরিবার মুন্সিগঞ্জে মামলা করে।পরে এলাকাবাসী খুনীদের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করে।মিছিল থেকে কয়েকজন ক্ষুদ্ধ জনতা খুনী রাজনের বাড়িতে হামলা করে।এ ঘটনায় রাজনের স্ত্রী রোজিনা বাদী হয়ে সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করে।
অজ্ঞাত আসামী করে অনেককে।এটাকে পুজি করে বানিজ্যে মেতে উঠে বিএনপি নেতা পরিচয় দানকারী কামাল মাদবর।মামলার ভয় দেখিয়ে ৩ জনের কাছ থেকে ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়।এতে করে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
কেউ কোন ঝামেলায় পড়লে নিজে থেকে আগ বাড়িয়ে যায় কামাল মাদবর। পরে বিচার শালিশীর নামে সুযোগ বুঝে অর্থ কামাইয়ের ধান্ধা শুরু করে।তাকে সবধরনের সহযোগিতা করে এসআই রমজান আলী।
আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে বলেন,কামাল মাদবর বিএনপি করে তিনি কোনপদে আছে প্রশ্ন করলে তিনি বলেন ৩নং ওয়ার্ডে কাগজ দেখে বলতে হবে বলে চায়ের দাওয়াত দিয়ে সংযোগ বিছিন্ন করে দেন।
এ ব্যাপারে ধান্দাবাজ কামাল মাদবর ও এসআই রমজান আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী এলাকাবাসী। পরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার পুলিশ কে নিতে হবে বলে জানান সচেতন এলাকাবাসী।




