নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!
আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় অগ্নিকান্ড
কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভাংচুরের ভিডিও ধারন: গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে!
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!
ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!
শিশু রামিষা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
সিদ্ধিরগঞ্জে রনি হত্যা : স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার ১
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর চিকা রিফাত ডিবি’র হাতে গ্রেফতার
ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ফতুল্লায় মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
 পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
জালকুড়িতে ভাইরাস রবিনের জমজমাট মাদক ব্যবসা তুঙ্গে!
সিদ্ধিরগঞ্জে ইরফান ভুইয়ার জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবার!
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন

নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে লকডাউন কর্মসূচি থাকলেও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দদের তৎপরতায় জেলায় এর তেমন প্রভাব দেখা যায়নি। সকাল থেকেই শহরের চাষাড়া, ফতুল্লা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও যান চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে জেলার সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রাত থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্যাপক টহল জোরদার করা হয়েছিল প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টসহ জেলার সকল স্থানে। তাই জেলায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও সদর এলাকায় অবস্থান নিয়ে মাঠে রয়েছেন তাঁরা।
বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক থাকার চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চাষাড়া মোড়, ফতুল্লা ও লিংক রোডে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিনের মতো নিজ নিজ গন্তব্যে যাতায়াত করছেন। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও স্বাভাবিকভাবে খুলেছে।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল থেকেও সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় তাঁদের মাঠে থাকতে দেখা গেছে।
অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। দিনাজপুর থেকে আসা ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও তাঁর সহকারী ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রাকে থাকা খড় পুড়ে যায়।
এ ছাড়া সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, “যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে।”
এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই চাষাড়াসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বাড়তি টহল ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি সমন্বিতভাবে মাঠে রয়েছে। জনগণের জানমাল রক্ষা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। লকডাউনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। সাধারণ মানুষ নির্ভয়ে তাদের দৈনন্দিন কাজ করতে পারছেন, এটাই আমাদের সফলতা।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “গত রাত থেকেই জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। সোনারগাঁয়ে দুটি অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।”
সোনারগাঁয়ে পৃথক দুটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেও নগরজীবনে লকডাউন কর্মসূচির কোনো প্রভাব দেখা যায়নি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!