নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
ইসলামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা
ফতুল্লায় চাদাঁর দাবীতে রাজমিস্ত্রিকে মারধর, লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ!
আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই,স্বাভাবিক যান চলাচল ও জনজীবন
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ:প্রধানমন্ত্রী
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় অগ্নিকান্ড
কাঁচপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন
সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
রূপগঞ্জে দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো যাত্রীবাহী বাস
শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ, ৭ দফা প্রস্তাব
সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভাংচুরের ভিডিও ধারন: গাড়িচালককে কুপিয়ে হত্যার অভিযোগ কৃষকদল নেতার বিরুদ্ধে!
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!
ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!
শিশু রামিষা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
সিদ্ধিরগঞ্জে রনি হত্যা : স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার ১
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর চিকা রিফাত ডিবি’র হাতে গ্রেফতার
ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ফতুল্লায় মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
 পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
জালকুড়িতে ভাইরাস রবিনের জমজমাট মাদক ব্যবসা তুঙ্গে!
সিদ্ধিরগঞ্জে ইরফান ভুইয়ার জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবার!
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!

বিএনপি নেতাদের লোভের আগুনে পুড়ছে দেশ!!

প্রকাশিতঃ

সত্য প্রকাশ রায়ঃ
কথায় আছে “লোভে পাপ আর পাপে মৃত্যু” আবার “অতিলোভে তাতি নষ্ট” এমন প্রবাদও রয়েছে সমাজ ব্যবস্থা জুড়ে। আর এ বিষয়টি উঠে আসলো দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারী দল বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের কর্মকান্ডের মাধ্যমে। দীর্ঘ ১৭ বছরে আওয়ামীলীগের একটানা ক্ষমতা বদল হয়েছিলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। ২৪’র ৫ আগষ্ট বিকেল ৩টায় যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার সংবাদটি গনমাধ্যমে চলে আসে ঠিক সেই সময় থেকেই পুরো দেশের প্রতিটি পাড়া-মহল্লাতে লুটপাটের অঘোষিত রাজত্ব শুরু করে দেয় বিএনপির প্রতিটি শ্রেনীর নেতাকর্মীরা। আওয়ামীপন্থী নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান,বাসাবাড়ি হতে শুরু করে প্রতিটি স্থানেই হামলা ও-লুটপাট-অগ্নিসংযোগের মহোৎসব চালু করে। শুধু আওয়ামীপন্থী নেতারাই নয় দেশের বেশ কয়েকটি জেলাতে থানা এবং পুলিশ লাইনে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছিল তারা। এ এখন পর্যন্ত বিদ্যমান রেখেছে তারা।
২৪’র আগষ্টের আনুমানিক ১০ তারিখ থেকে শুরু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলায় হতাহতের ঘটনায় মামলার পর্ব। আর এ মামলার পর্ব যেন বিএনপির নেতাদের জন্য রাতারাতি টাকার মালিক বনে যাওয়ার একটি আর্শীবাদ হিসেবেই গন্য করে নেয় নেতারা। হতাহতের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে আর্থিক সুবিধা দেয়ার কথা বলে শুরু করে নেতারা মামলা বানিজ্যে। আওয়ামী অর্থশালী নেতা ও ব্যবসায়ীকে টার্গেট করেই তাদের নামে শুরু হয় মামলা দেয়ার কৌশল। আবার তাদের পরিবারের সাথে যোগাযোগ করে চালু করে মামলায় নাম আসবে না বলে টাকা হাতিয়ে নেয়ার কারিশমা। যারা টাকা দিতে পেরেছে তারা আসামী হয়নি আর যারা দেয়নি তারা হয়েছেন একাধিক মামলার আসামী। এমনটাই জানান একাধিক মামলার আসামীর পরিবারের লোকজন।
৫ আগষ্ট পরবর্তী লুটপাট-দখলবাজি করে রাতারাতি বিপুল পরিমানে টাকা হাতে পেয়ে যাওয়া বিএনপির নেতাদের মাঝে যে লোভ-লালসা সৃষ্টি হয় তা বলাবাহুল্য। মামলা বানিজ্যের পাশাপাশি শুরু করে আওয়ামী আশ্রায়ন প্রকল্পের কাজ অথ্যাৎ মোটা অংকের টাকা বিনিময়ে এলাকাতে বসবাসের বন্দোবস্ত করন। এভাবে প্রতিটি পাড়া-মহল্লাতে আওয়ামীলীগের হাইপ্রোফাইল নেতা বাদে অন্যান্যরা নেতারা বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাদেরকে ( এলাকা বিশেষ ) ২ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ কোটি অংকের টাকার বিনিময়ে আওয়ামীলীগকে এলাকায় থাকার সুবন্দোবস্ত করে দেন তারা। আর যারা টাকা দিতে পারেনি তারাতো এলাকায় থাকবে দুরের কথা তাদের পরিবার-পরিজনকে সহ্য করতে হয়েছে নানা প্রকার অত্যাচার ও অবিচার। আবার বেশীরভাগ আওয়ামীলীগ নেতাদের ব্যবসা বানিজ্যর পরিচালনা করছেন বিএনপির নেতারা টাকা বিনিময়ে। এক কথায় আওয়ামীলীগ নেতাদের টাকার কাছে বিক্রি হয়ে অনেকটা মাত্রাতিরিক্ত লোভী বনে গেছেন বিএনপি নেতারা। যার মাশুল দিতে হচ্ছে দেশের সাধারন খেটে খাওয়া মানুষগুলোকে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করে। ২৪’র ৫ আগষ্ট থেকে ফেব্রুয়ারী ২৬’র নির্বাচনের আগ পর্যন্ত বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা যেভাবে পুরো দেশজুড়ে চাদাঁবাজি-দখল দারিত্বে মত্ত হয়ে উঠেছিল তা নির্বাচনের পর আবারও মাত্রা বেড়ে যায়। অথ্যাৎ রাজনীতি ব্যানারে জোড়পুর্বক ও ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা উপার্জনের কৌশল হিসেবে যে “লোভ” নামক যে শব্দটি রয়েছে তা যেন এখন হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছে তার দলকে। আর প্রায় আড়াই বছরে বিএনপির প্রতিটি নেতাদের কৃত কর্মকান্ডগুলো যেন সাধারন মানুষের মাঝে নাভিশ্বাসের ঢেউ তুলে দিয়েছে। প্রতিটি পাড়া-মহল্লাতে এমন কোন সেক্টর নেই যেখান থেকে বিএনপির নেতারা টাকা না নিচ্ছে। হাটঘাট-বাজার-মাঠ হতে শুরু করে কবরস্থান পর্যন্ত বাদ যায়নি যেখান থেকে বিএনপির নেতারা চাদাঁবাজি-দখল দারিত্ব করেনি।
প্রতিটি এলাকাতে দেখা যায় যে,মামলা বানিজ্য আওয়ামীলীগ নেতাদের আশ্রায়ন,তাদের ব্যবসা-বানিজ্য দেখভাল, চাদাঁবাজি-দখলদারিত্ব,ভুমিদস্যুতা,ঝুট সন্ত্রাসী,মাদক ব্যবসা ও মাদক ব্যবসার শেল্টার দেয়াসহ নানাবিধ অপরাধের সাথে যুক্ত হয়ে বিএনপির বেশীরভাগ নেতাকর্মীরা এখন টাকার কুমিড়ে পরিনত হয়েছেন। যে নেতা ৫ আগষ্টের আগে তার নামে থাকা একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে ২শত টাকা জোগাড় করতে হিমসিম খেত সেই নেতা এখন কয়েক কোটি টাকা মালিক বনে গেছেন। দামী গাড়ি হাকিয়ে চলাচল এবং বিলাসবহুল বাড়ির মালিক ও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। শুধু টাকা কিংবা বাড়ি গাড়ির মালিকই নয় তাদের অনেকের কাছে রয়েছে আধুনিক আগ্নেয়ান্ত্র।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য জুলাই-আগষ্টে দেশব্যাপী যে দমন-পীড়নের রাজনীতি করেছে এবং সাধারন মানুষের উপর যে নির্যাতন চালিয়েছিল তাতে অন্তত আগামী ২০ বছরেও এ দলটির দেশে রাজনীতি করবে দুরের দেশে ফিরে আসার কোন নামগন্ধ উচ্চারিত হতোনা। অথচ ৫ আগষ্ট পরবর্তী ২২ মাস এবং নির্বাচন পরবর্তী ৯ মাসের মাথায় বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে শুধুমাত্র বিএনপি নেতাদের লাগামহীন লোভ লালসার জন্য। দেশজুড়ে চাদাঁবাজি-দখলবাজি এবং আওয়ামীলীগের নেতাদেরকে অর্থের বিনিময়ে যার যার এলাকায় আশ্রয় দেয়ার কারনেই বিএনপি আজ কঠিন পরীক্ষার মুখে পড়েছে। ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এ লক্ষে টাকার বিনিময়ে বিএনপি নেতাদেরকে আশ্রয়ে থাকা প্রতিটি আওয়ামীলীগের নেতারা দেশব্যাপী অরাজকতা করার সুযোগ পেয়েছে। গত কয়েকদিনে সারাদেশ ব্যাপী আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধেও তেমন কোন ভুমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বিএনপি নেতারা। আজ সারাদেশ ব্যাপী আওয়ামীলীগের নেতারা কর্মীরা যে নাশকতা করছেন তার ছকটি কিন্তু তৈরী করতে বিএনপির নেতাদের অবদান সবচেয়ে বেশী। কারন তারাই টাকার বিনিময়ে সেই সকল আওয়ামীলীগের নেতাদেরকে এলাকাতে বসবাসের সুযোগ তৈরী করে দিয়েছেন। এবং তাদের এলাকার আশপাশে কোথায় শুনসান নিরবতা রয়েছে সেই স্থানটিকেই বেছে নিয়েই হঠাৎ করে বের করছে আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিল।
আওয়ামী নৈরাজ্যের কারনে যখন পুরো দেশের প্রতিটিস্থানে জ্বালাও-পোড়াও ও হামলা শুরু হয়েছে ঠিক সে সময়ে বিএনপির সেই লোভী নেতারা আবার রাজপথে মিছিল নিয়ে নামছেন আওয়ামী সন্ত্রাস ঠেকাতে। যাদের টাকা ও সঙ্গ নিয়ে এখনও পর্যন্ত দিব্ব্যি রাজকীয় জীবন যাপন করছে বিএনপি নেতারা এখন সেই আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে রাজপথে আওয়ামী নৈরাজ্যে ঠেকাওয়ের মিছিলকে সাধারন মানুষের মতে যেন “ঠাকুর ঘরে কে কেরে আমি কলা খাইনা”র মত অবস্থা।
তবে সাধারন মানুষের মতে,ক্ষমতা গ্রহনে মাত্র ৯ মাসের ভেতরে বিএনপি সরকারের এমন কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য দলের প্রতিটি স্তরের নেতাকর্মীর মাত্রাতিরিক্ত লোভ কেই দায়ী করছেন। কারন এটা সবার জানা যে লোভে পাপ আর পাপে মৃত্যু। আর বিএনপির জন্য যেন সেটাই অপেক্ষা করছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!