নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় কৃষকদল নেতা জুয়েলসহ আহত ৬,সন্দেহের তীরে তাতীদলের উজ্জল!!
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ফতুল্লায় ছাত্রদলের মারধরের শিকার জমিয়তে নেতা ফেরদৌস
বন্দরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফতুল্লায় দোকান ভাড়া দেয়ার পরিবর্তে উল্টো দখলের পায়তারা পিতা-পুত্রের!
ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!
শিশু রামিষা ধর্ষণ-হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস
সিদ্ধিরগঞ্জে রনি হত্যা : স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার ১
সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে পিটুনিতে যুবকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে আওয়ামী দোসর চিকা রিফাত ডিবি’র হাতে গ্রেফতার
ফতুল্লায় সাংবাদিককে হত্যার চেষ্টা: জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রূপগঞ্জে বিপুল পরিমান ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
ফতুল্লায় মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
 পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
জালকুড়িতে ভাইরাস রবিনের জমজমাট মাদক ব্যবসা তুঙ্গে!
সিদ্ধিরগঞ্জে ইরফান ভুইয়ার জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবার!
সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১
ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে
আমতলীতে এলজিইডি কার্যালয়ের হিসাব শাখায় আগুন,
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও রংপুর হত্যাকাণ্ডের বিচারের দাবীতে মানববন্ধন
সাংবাদিক আল আমিনের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি
রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার- ১২
শেখ হাসিনার আপিলের সুযোগ নেই – আইনমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা ও সহযোগী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!

ফতুল্লায় চুইল্লা আরিফের শেল্টারে ভাইরাস রবিনের মাদক ব্যবসা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শীর্ষ অস্ত্র বিক্রেতা ও মাদকের ডিলার খালিদ হোসেন রবিন ওরফে ভাইরাস রবিনের শেল্টার দাতা পদহীন বিএনপি নেতা পরিচয় দানকারী আরিফুর রহমান আরিফ ওরফে চুইল্লা আরিফ।

ফতুল্লার লামাপাড়া – নয়ামাটি এলাকায় অবস্থান করে চুইল্লা আরিফ মাদকের ডিলার ভাইরাস রবিনকে প্রশাসন থেকে শুরু করে সবদিক দিয়ে সহযোগিতা করছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।

ভাইরাস রবিনের পাশাপাশি শেল্টার দাতা চুইল্লা আরিফের বিরুদ্ধে ও আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী উঠেছে।

যার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে, সেই অপরাধী কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়- তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। দীর্ঘ দিন ধরে প্রশাসনের  এবং কতিপয় বিএনপির কিছু অসাধু নেতা ও এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে  মাদক ব্যবসা করে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী সুত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবের সাথে ভাইরাস রবিনকে পরিচয় করিয়ে দেয় কুতুবপুরের বিএনপির এক পদহীন নেতা আরিফ ওরফে চুইল্লা আরিফ।

বিনিময়ে চুইল্লা আরিফ ভাইরাস রবিন কে মাদক ও অস্ত্র ব্যবসায় শেল্টার দিয়ে নিজেও হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কিছু নেতাকে ম্যানেজ করে অস্ত্র ও মাদক ব্যবসা চলমান রেখেছিল।

উচ্চ ও মধ্যম সারির কিছু নেতা ২০২৪ সালের ৫ আগষ্টের পর পালিয়ে গেলেও নিন্মসারির কিছু নেতা ভাইরাস রবিনের সাথে এখনো রয়ে গেছে।তারা এখন চুইল্লা আরিফের নির্দেশে ১০/১২ টি হোন্ডা মহড়া দেয় রবিনের সাথে প্রতিনিয়ত।ভিপি রাজিবের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত যোগদান করে বলেও সুত্র নিশ্চিত করেছে।

ভাইরাস রবিন জালকুড়ি, তক্কারমাঠ, সেহারচর,লালখা,কাঠেরপুল,রামারবাগ,লামাপাড়া, কুতুবপুর,নয়ামাটি সহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজার ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছে।

তার মাদক ব্যবসার অন্যতম সহযোগী খান সাহেব,মিঠু,কিশোর,মতি,মামুন ওরফে কাইল্লা মামুন ও সবুজ উল্লেখযোগ্য।

জানা যায়, খালিদ হাসান ওরফে রবিনের মাদক ব্যবসা শুরু ২০১০ সালের দিকে। তবে প্রথম মামলা হয় ২০১৩ সালে। ওই বছর ১৫ এপ্রিল ফতুল্লা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। যেটির নম্বর- ৩২। ২০১৮ সালের ১৯ এপ্রিল আরো একটি মাদক মামলা দায়ের করা হয়। যার নম্বর-৮০।  ২০২৩ সালের ১০ মে নরসিংদী জেলার শিবপুর থানা পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তার হন রবিন। সে ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-১২। একই বছর ১৬ আগস্ট ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে মাদক সহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর-৪১।

২০২৩ সালের ৬ নভেম্বর ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। যার নম্বর-১১। এছাড়া ২০২২ সালের ১৩ জুন ঢাকা রমনা থানা পুলিশের কাছে মাদক সহ গ্রেপ্তার হন ফতুল্লার এই শীর্ষ মাদক কারবারি। ওই ঘটনায়ও একটি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। যার নম্বর- ১৭/১৭৯।

সূত্রমতে, ফ্যাসিবাদ সরকারের পতনের পর প্রশাসন যখন মানসিকভাবে কিছু দূর্বল, ঠিক সেই সুযোগ নিয়ে নিজের মাদক ব্যবসা পুরোপুরি চাঙ্গা করেন রবিন। সে কুমিল্লা বর্ডার দিয়ে ফেন্সিডিল ও গাঁজা এবং কঙ্বাজার থেকে সড়ক পথে ইয়াবার চালান নিয়ে আসেন। অনেক সময় তার মাদকের চালান আসে নৌপথেও।

রবিন রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক ব্যবসায়ীদের কাছেও মাদক পাইকারী বিক্রি করে থাকেন। এছাড়া কুতুবপুর ইউনিয়নের শীর্ষ মাদক কারবারি মিঠুন নিজেও রবিনের কাছ থেকে মাদক পাইকারী নিয়ে থাকেন। এলাকাবাসী শীর্ষ এই মাদক কারবারিকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন শুধু তাই নয় পরিবার, সমাজ ও রাষ্ট্র বাঁচাতে হলে ভাইরাস রবিনের মতো শীর্ষ মাদকের ডিলার ও অস্ত্র বিক্রেতাকে ক্রসফায়ারে দেয়া প্রয়োজন বলে মনে করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!