নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে নায়েম হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীকে গরম পানি ঢেলে দিল পাষন্ড মামি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত
সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার
ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২
রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫
সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলেছে?
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত আটক
বেতিয়ারা শহীদ স্মৃতিস্তম্ভে নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের শ্রদ্ধাঞ্জলি
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির ভাংচুরের ঘটনায় মনা ও ইব্রাহিম আটক
ফতুল্লায় মাদরাসায় আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ৯৪ শিক্ষার্থী
আসলেই কি হোসেনের কাছে অস্ত্র আছে ?
শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জের সুযোগ পাবেন?
আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বক্তাবলীতে জমি নিয়ে বিরোধ: ইদ্রিস আলীগংদের বিরুদ্ধে থানায় অভিযোগ
বক্তাবলীতে ইয়াবা সম্রাট ফরহাদ বেপরোয়া! এসপির হস্তক্ষেপ কামনা
আত্মগোপনের জীবনেই নিভে গেল এডভোকেট খোকন সাহার শেষ প্রদীপ
ফতুল্লায় মাদরাসায় আগুন : হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ৭৭ শিক্ষার্থী
না ফেরার দেশে খোকন সাহা
মাদ্রাসায় আগুন:শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন
শোভাযাত্রায় মারধর অভিযোগকে ভিত্তিহীন বললেন বিএনপি নেতা অ্যাড.শাহ আলম মানিক
বন্দরে ওসির ‘লোক দেখানো’ অভিযান: লকাপে সেবনকারীদের ভিড়, ধরাছোঁয়ার বাইরে ডিলার!
নৌকার মাঝি থেকে কোটিপতি, এবার জাপানে স্বর্ণ চোরাচালানে ফজর আলী গ্রেপ্তার !
জুলাই যোদ্ধাখ্যাত আলআমিনের নজর ছাত্রলীগের ভাইটাল পদে!
নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ

বন্দরে জামায়াত কার্যালয়ে দুবৃর্ত্তদের আগুন, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের বন্দরে জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা। তাদের অভিযোগ, রাতের বেলা কার্যালয়ের সামনে কেরোসিন ঢেলে দুর্বৃত্তরা আগুন দেয়।

তবে, এতে কার্যালয়ের সামনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কিছু ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত বারোটার দিকে কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া বাজার এলাকায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জামায়াত নেতা মো. আনোয়ার পারভেজ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে দলটির কলাগাছিয়া ইউনিয়ন শাখার আমীর পারভেজ বলেন, “রাত সাড়ে ১২টার দিকে দুই থেকে তিনজন ব্যক্তি বোতলে করে কেরোসিন নিয়ে কার্যালয়ের সামনে আসে। পরে কার্যালয়ের শাটারের নিচের ফাঁকা জায়গা দিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কিছু প্লাস্টিক সামগ্রী পুড়ে যায়।”

তবে, আশেপাশে সড়কে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় এই ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেননি বলে জানান ওই জামায়াত নেতা।

তবে, তাদের সন্দেহ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

“দুর্বৃত্তরা জামায়াতের ওয়ার্ড শাখার কার্যালয়টিতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

এই ঘটনায় এখনো জামায়াতের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি জানিয়ে সন্ধ্যায় এ পুলিশ কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী তদন্ত কার্যক্রম চলবে।

এদিকে, এই ঘটনায় শুক্রবার বিকেলে কলাগাছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন দলটির নেতা-কর্মীরা। এ কর্মসূচি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ি করে জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নেতারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ও সহযোগীরা এখনো বিভিন্নভাবে নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাকে তারা এ ধরনের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সেক্রেটারি আরিফুল ইসলাম এবং কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আমীন।

আগুনের ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দলটির জেলা শাখা।

এক বিজ্ঞপ্তিতে জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “আওয়ামী লীগের অনুসারীরা নতুন করে জ্বালাও-পোড়াও শুরু করেছে। রাতের আঁধারে চোরাগোপ্তা হামলা চালিয়ে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। বর্তমান ক্ষমতাসীন মহলের আনুকূল্য এবং প্রশাসনের নীরবতার কারণে এসব কর্মকাণ্ডের সাহস পাচ্ছে তারা।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!