ষ্টাফ রিপোর্টার
ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস আলী গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।
সপ্না আক্তার পিতা- আয়নুল মধ্য নগর, চর বক্তাবলী উল্লেখ করেন বিবাদী ১। ইদ্রিস আলী ২। মোহাম্মদ আলী ৩। সিদ্দিক আলী সর্ব পিতা- মৃত ইয়ার আলী, ৪। আলিফ পিতা- ইদ্রিস আলী, ৫। সামছুন্নাহার পিতা- অজ্ঞাত, সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীগন বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করছি বিগত ০৪/০৪/১৯৮০ ইং তারিখে ৬২৮৫ নং সাফ কবলা দলিল ও ১৫/১০/১৯৭৯ ইং তারিখে ৭৮৯০ নং বণ্টননামা দলিল মূলে ফতুল্লা থানাধীন চর বক্তাবলী মৌজাস্থিত ৩৮ শতাংশ সম্পত্তি আমার শ্বশুর মোঃ হায়দর আলী ক্রয় করিয়া মালিকানা অর্জন করে এবং তাহার ওয়ারিশগন সহ এযাবৎকাল পর্যন্ত উক্ত সম্পত্তি ভোগ-দখল করিয়া আসিতেছে। বিবাদীগণ আমাদের বর্ণিত সম্পত্তি হইতে ৩ শতাংশ সম্পত্তি তাহাদের বলিয়া দাবি করিয়া জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা ও পায়তারা করিয়া আসিতেছে।
উক্ত বিষয়ে স্থানীয়ভাবে বিচার-শালিসীর ব্যবস্থা করিয়াও কোন প্রকার সুরাহা হয় নাই। অতঃপর গত ১২/০৫/২০২৬ ইং তারিখে বিবাদীগণের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করি। বিবাদীগণ ইহাতেও কোন প্রকার কর্ণপাত না করিয়া আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করিত। পরবর্তীতে তফসিল বর্নিত সম্পত্তির উপর মোকামঃ নারায়ণগঞ্জ বিজ্ঞ ২য় সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের হয়। যাহার মামলা নং- ২২৮/২০২৫। যাহাতে তফসিল বর্নিত সম্পত্তিতে আদালত কর্তৃক নিষেধাজ্ঞার জারি করেন। কিন্তু বিবাদীগণ আদালতে হাজির না হইয়া আমাদেরকে ভয়-ভীতি প্রদান করিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত ০৭/১১/২০২৬ ইং তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় উপরোক্ত সম্পত্তিতে আসিয়া সম্পত্তি দখল করার উদোশ্যে জোরপূর্বক সম্পত্তিতে থাকা গাছপালা এবং টিনের বেড়া অতর্কিত ভাবে ভাংচুর করিলে বিষয়টি আমি এবং আমার পরিবার দেখিতে পাইয়া বিবাদীগণকে এরুপ কার্যকলাপ করিতে বাধা প্রদান করিলে বিবাদীগণ আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদেরকে মারধর করে এবং টাকা দাবি করিয়া আমাদেরকে জানায় যে, তোরা যদি বেশি বাড়াবাড়ি করিস তাহা হইলে তোদের প্রাণে মারিয়া ফেলবো। বিবাদীগণ যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি সাধণ করিতে পারে । বিবাদীগণের এরুপ কার্যকলাপের দরুন আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি এবং ক্ষতিগ্রস্থ হইতেছি।
সম্পত্তি তফসিল যাহার খতিয়ান নম্বরঃ সি.এস- ১৩৭০ নং, এস.এ-১৩৯৩ নং, আর.এস- ৩৬৩৭ নং খতিয়ানভুক্ত। যাহার দাগ নম্বরঃ সি.এস ও এস.এ দাগ- ৫৬৫৫ ও ৫৬৭৮, আর.এস- ৩৪৭২ ও ৩৯৩৭ নং দাগে সর্বমোট- ৩৮ শতাংশ সম্পত্তি ক্রয়কৃত বটে।
নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সোমবার রাতে সংবাদ সম্মেলনে সপ্না বলেন,উল্লেখিত বিবাদীরা আমাদের কাছে ১৬ লাখ টাকা চাঁদা দাবী করে।আমরা ৩ জা বাড়িতে থাকি।কোন পুরুষ মানুষ নাই।তারা প্রবাসী।ইদ্রিস আলী গং যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ডিসি- এসপির হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীগন।




