ষ্টাফ রিপোর্টার
ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী গোপালনগর এলাকার চিহ্নিত ইয়াবা সম্রাট ও ডিলার ফরহাদ বেপরোয়া হয়ে উঠেছে।
পুরো বক্তাবলী জুড়ে ইয়াবা বিক্রি করে বিপুল দন-সম্পদের মালিক বনে গেছে শিশু,কিশোর ও যুব সমাজের হাতে ইয়াবা তুলে দিয়ে।
আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে রহস্যজনক নীরব ভূমিকায়।
এতে করে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিকচ্ছুক এলাকাবাসী জানা যায়, বক্তাবলীর গোপালনগর এলাকার মেম্বার বাড়ির নাসির উদ্দিনের পুত্র ইয়াবা সম্রাট ফরহাদ দীর্ঘদিন যাবত একটি সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে পুরো বক্তাবলীর এলাকা জুড়ে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।
বহু আগে ডিবি পুলিশের হাতে কয়েকবার গ্রেফতার হলে মোটা অংকের টাকার বিনিময় ছাড়া পেয়ে যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ইতিপূর্বে ডিবি পুলিশের হাতে ইয়াবা সহ ধরা পড়ে ফরহাদ। তখন ৪ লাখ টাকা দিয়ে সাথে সাথে ছাড়া পেয়ে যায়।
জানা যায়, মেম্বার বাড়ি বেশ কয়েকজন বিএনপির ও কৃষক দলের রাজনীতির সাথে জড়িত। এ প্রভাব টি কাজে লাগিয়ে ফরহাদ কাউকে তোয়াক্কা না করে ইয়াবা ব্যবসা দিব্যি চালিয়ে আসছে। কেউ কিছু বললে বিএনপির প্রভাব দেখিয়ে নানান ভাবে হয়রানি করে থাকে।
সচেতন এলাকাবাসীর দাবী, এই ইয়াবা সম্রাট ফরহাদ কে ক্রস ফেয়ার দেওয়া হলে বক্তাবলীতে অনেকটা মাদক কমে আসবে।
কারণ ফরহাদের রয়েছে বিশাল নেটওয়ার্ক। বক্তাবলীর বিভিন্ন গ্রামে নিজস্ব লোকের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।
সচেতন এলাকাবাসীর দাবি উক্ত মাদক সম্রাট ও ইয়াবা ডিলার ফরহাদকে অবিলম্বে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হলে তার সহযোগী কারা সহজে বের হয়ে আসবে।
প্রয়োজনে ক্রসফায়ার দেওয়া হল এলাকাবাসী শান্তি পাবে। এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মানুষ।




