নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
গোয়েন্দা খবরে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান
বন্দরে মাদকবিরোধী অভিযানের মাঝেও চলমান মিন্টু মিয়ার মাদক ব্যবসা!
ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার
অন্য সব শিশুদের মতো হাটতে চায় আরাফাত:প্রয়োজন শুধু তিন লাখ টাকা 
৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম
‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি’ দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নির্মাণকাজে বাধা, বন্দর ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জে ‘রাস্তা নিয়ে বিরোধের জেরে’ পিটিয়ে হত্যা
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫
৭ নভেম্বর শহীদ জিয়া ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করেছেন–খোরশেদ
আপনারা দফাদার নয় এখন থেকে গ্রাম পুলিশ – প্রধানমন্ত্রী
ফতুল্লার ভূমিদস্যু শাহালম ওরফে সাহেব ও শাকেরুল কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সোনারগাঁয়ে ম্যাকড্রিল,বিয়ার ও নগদ টাকাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার
রূপগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দিয়ে রগ কর্তনের অভিযোগ
ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় আরো এক মামলা ৩০০ জনের বিরুদ্ধে , গ্রেপ্তার ১
আলোচিত নারী নেতারা কেন এনসিপি ছাড়ছেন?
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন
বন্দরে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা
সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল
বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি
ফতুল্লায় সাড়ে ৭ লাখ টাকা বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্নের পরও বিদ্যুৎ পাচ্ছে ‘শহীদ কম্পিউটার’!
শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার
ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫
ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রন টিয়ার শেল নিক্ষেপ
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জন, গণপিটুনিতে ২২
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
Next
Prev
প্রচ্ছদ
৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম

৭ নভেম্বরের চেতনাতেই ২৪-এর গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে: এমপি আবুল কালাম

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং এই দিনের ঘটনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

 

শনিবার (৭ নভেম্বর) সকালে বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, “৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নতুন অধ্যায় শুরু হয়। পরবর্তীতে তাঁর সুযোগ্য নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়।”

 

তিনি আরও উল্লেখ করেন যে, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করেই পরবর্তীতে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ঐতিহাসিক গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। দেশ, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জসিম উদ্দিন তোতা এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এতে অংশ নেন।

 

আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!