নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন
বন্দরে পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা
সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল
বাবুরাইলে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ হত্যা মামলার আসামী রাজন গ্রেপ্তার
সোনারগাঁয়ে শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতির অভিযোগ
শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি
ফতুল্লায় সাড়ে ৭ লাখ টাকা বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্নের পরও বিদ্যুৎ পাচ্ছে ‘শহীদ কম্পিউটার’!
শেখ হাসিনার ফিরে আসা এবং পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে আনন্দবাজারের প্রতিবেদন
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার
ফতুল্লায় পোষাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, গ্রেফতার ৫
ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রন টিয়ার শেল নিক্ষেপ
অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২ জন, গণপিটুনিতে ২২
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
Next
Prev
প্রচ্ছদ
শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

শ্রমিক অসন্তোষ নিরসনসহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শিল্পে চলমান সহিংসতার সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

আজ বৃহস্পতিবার ০৫-১১-২৬ইং সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক, শিবু মার্কেট, ফতুল্লা, সাইনবোর্ড, সানারপাড়, আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, আজকের নারায়ণগঞ্জে কোথাও কোনো শ্রমিক আন্দোলনের ঘটনা নেই। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ। কারখানাগুলোতে উৎপাদন চলছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি স্পটে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের শুরু থেকেই জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে জেলা প্রশাসন সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছে। আন্দোলন চলাকালীন প্রতিদিনই তিনি অন্যান্য কর্মকর্তাদের নিয়ে মাঠে থেকে নিরসনে কাজ করে যাচ্ছেন।

এ সময় শ্রমিকদের প্রধান দাবির বিষয়ে জেলা প্রশাসক বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের প্রধান দাবি ছিল প্রতি তিন বছর পর পর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা। সরকারের পক্ষ থেকে যথেষ্ট সময় আগেই মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রমিক পক্ষের প্রতিনিধির নাম প্রদানে কিছুটা সময় নেওয়ায় বোর্ড গঠনে সামান্য বিলম্ব হলেও, নাম প্রাপ্তির পর পরই মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং ইতোমধ্যেই এর প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, সিনিয়র জেলা জজ পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই বোর্ডে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে আগামী ১লা জানুয়ারি ২০২৭ থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে বোর্ড কাজ পরিচালনা করছে।

ডিসি আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব, শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের সার্বিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিষয়গুলো বিবেচনা করার স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন। সরকারের মূল লক্ষ্য হলো দেশের রপ্তানি বৃদ্ধি করা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

সম্প্রতি গার্মেন্টস মালিকদের সাথে সরকারের দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথেও বিশদ আলোচনা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা তুলে ধরে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অত্যন্ত ধৈর্যের সাথে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো অবস্থাতেই প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করা হয়।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সংযম প্রদর্শন করেছেন এবং শ্রমিকদের ওপর বলপ্রয়োগ থেকে বিরত থেকেছেন। তবে এই সুযোগে অপরাধী চক্র, যারা কারখানায় ভাঙচুর ও নাশকতা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে জেলা প্রশাসক সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ নিজ কর্মস্থলে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকরা কাজে ফিরলে শিল্প উৎপাদন সচল থাকবে এবং শ্রমিকদের নিজস্ব কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি সুরক্ষিত থাকবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!