নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
‘আমি তোমার যত্ন নেব’ বলেই ‘ধর্ষণ’ করেন ট্রাম্প -অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের
নির্ধারিত দামে মিলছে না এলপিজি, আবার কি বাড়বে?
আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীনারায়ণ ম‌ন্দি‌রের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত নতুন স্থাপনা নির্মা‌নের ‌নি‌ষেধাজ্ঞা – রাজস্ব সা‌র্কেল
 নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আমতলী থানার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন
ফতুল্লায় চুনোপুঁটি আসমা গ্রেপ্তার, অধরা শীর্ষ মাদক সম্রাট মনু সাধু
Next
Prev
প্রচ্ছদ
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হোসিয়ারি শ্রমিক রাসেল (১৭) হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ (সোমবার, ২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার বাদী নিহতের বাবা পিন্টু রহমান এবং ঘটনার প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সাক্ষ্য দেন।

জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে অনুষ্ঠিত শুনানিতে দুই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়।

আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সাক্ষীরা আদালতে রাসেল হত্যার ঘটনায় শামীম ওসমান ও তার অনুসারীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। মামলার বিচারিক কার্যক্রমে নিহতের বাবা ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান দাবি করেন, সাক্ষীদের জবানবন্দি ও জেরায় এজাহারভুক্ত আসামিদের সঙ্গে রাসেল হত্যার সংশ্লিষ্টতার বিষয়টি প্রতিষ্ঠিত হয়নি। তার ভাষ্য, জেরার সময় মামলার বাদী জানিয়েছেন, পুলিশের লিখে দেয়া এজাহারে তিনি শুধু স্বাক্ষর করেছিলেন।

আদালত সূত্রে জানা যায়, সাক্ষ্যগ্রহণের দিন মামলার সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ বাকি ২৭ আসামি পলাতক রয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিবিদ্ধ হন রাসেল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৭ জুলাই রাসেলের বাবা পিন্টু রহমান নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে মামলায় মোট ৩৪ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে শামীম ওসমানও রয়েছেন।

নিহত রাসেলের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামে। জীবিকার তাগিদে নারায়ণগঞ্জে এসে দেওভোগ মার্কেটের একটি হোসিয়ারি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন ১৭ বছর বয়সী এ শ্রমিক।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!