নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ জানায়, মাদক মামলায় ৪ জন, মাদকসেবী ১৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয় ।
এছাড়াও বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর হয়েছে।




