নারায়ণগঞ্জ শুক্রবার | ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

প্রকাশিতঃ

‎বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার পর অস্বীকৃতি জানানোয় মারধর, পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই এবং পরবর্তীতে তার চাচাতো ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নিজেই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।
‎
‎
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার ব্যবসায়ী মো. শাকিল বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর—৩৯।
‎
‎
মামলার আসামিরা হলেন— জিয়াবুর রহমান, ইয়াছিন, রিপন, ইয়ামিন ও আমির হোসেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫–৬ জনকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে।
‎
‎
মামলার তথ্য অনুযায়ী, বন্দর থানাধীন আদমপুর জিওধরা বাজারে মো. শাকিলের ‘মেসার্স তাইয়্যিবা ট্রেডার্স’ নামে ইট, বালু ও সিমেন্টের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ঘটনার আগে অভিযুক্তরা তার প্রতিষ্ঠানে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়।
‎
‎
গত ২১ অক্টোবর বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বন্দর চৌধুরীবাড়ী এলাকা থেকে ব্যবসার ২ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে মোটরসাইকেলে করে আদমপুর জিওধরা বাজারে ফিরছিলেন শাকিল। বিকেল সাড়ে ৫টার দিকে রোস্তমপুরের মন্টুর মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে পুনরায় চাঁদার টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে লোহা দিয়ে তার মাথা ও নাকে আঘাত করে রক্তাক্ত জখম করা হয় এবং আরও দুজন তাকে গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান।
‎
‎
এ সময় লিটন নামে এক ব্যক্তি কোমর থেকে পিস্তল বের করে শাকিলের মাথায় ঠেকিয়ে চাঁদার টাকা আদায়ের চেষ্টা করেন এবং পরে তার কাছে থাকা ব্যবসায়িক ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। শাকিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎
‎
এদিকে একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাকিলের চাচাতো ভাই সোহান (২০) কাজ শেষে বাড়ি ফেরার পথে আদমপুরের আল–করিম জামে মসজিদের সামনে পুনরায় হামলার শিকার হন।
‎
‎
বাদীর অভিযোগ, অভিযুক্তরা পথরোধ করে সোহানের ওপর হামলা চালান। এ সময় লিটন ধারালো রামদা দিয়ে সোহানের মাথায় কোপ দিলে তিনি বাম হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর কাটা জখম হয়। পরবর্তীতে ইয়াছিন ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশে আঘাত করেন।
‎
‎
এই নৃশংস হামলায় সোহানের বাম হাতে ৭টি এবং বাম পায়ে ৮টি সেলাই দিতে হয়েছে। তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!