নারায়ণগঞ্জ বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার
প্রতারণা চিরতরে বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো হচ্ছে – প্রবাসীকল্যাণমন্ত্রী
সোনারগাঁয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে ভূমিদস্যু জাহের মোল্লার দুই মিটার জব্দ!
হত্যা মামলায় জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান,
রনির ভাগিনার রিফাতের নেতৃত্বে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ!!
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বন্দরে স্ত্রীর গলা কেটে হত্যার পর স্বামীর আত্মসমর্পন
রূপগঞ্জের ভুলতায় মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সোনারগাঁয়ে দেশীয় মদসহ গ্রেফতার-২
বিধবা কার্ড চালু হলে এমপির বউও কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ
বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১
সদর উপজেলা ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাহমুদনগরে সমাজসেবকের মুখোশে মদের আসর!
সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা 
ফতুল্লায় বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল গ্রেপ্তার
রূপগঞ্জে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই, আটক ২
সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামিসহ গ্রেপ্তার ১২
রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
রূপগঞ্জে রাবেয়া ধর্ষণের পর হত্যার ঘটনায় সাগর গ্রেফতার
আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু
আমতলীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
আমতলীতে অসহায় বৃদ্ধাকে স্বপ্নছোঁয়ার মানবিক সহায়তা
ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬
বন্দরে ছুরিকাঘাতে যুবক নিহত
আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার
ফতুল্লায় মাদক বিক্রিতে না বলায় রাহাতকে মারধরের অভিযোগ!
ফতুল্লায় ধরাছোয়ার বাহিরে আলোচিত ৩ মাদক ব্যবসায়ী!!
বক্তাবলীতে আধিপত্য বিস্তারে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষে আহত ১০
Next
Prev
প্রচ্ছদ
প্রতারণা চিরতরে বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো হচ্ছে – প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রতারণা চিরতরে বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো হচ্ছে – প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রকাশিতঃ

অনিয়মে ৫২ এজেন্সির লাইসেন্স বাতিল

 

‎নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কমপ্লেক্স পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

‎মঙ্গলবার (১৩ অক্টোবর ) দুপুরে তিনি এই কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, শ্রমজীবী নারীদের আবাসন সুবিধা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

‎পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, হামলার পর থেকে প্রবাসীদের নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। পাশাপাশি তাঁদের সতর্ক থাকার এবং যেকোনো সমস্যায় দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

 

‎বিদেশে কর্মী পাঠানোর নামে চলমান প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ধরনের প্রতারণা চিরতরে বন্ধ করতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

 

‎তিনি আরও বলেন, অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে, অথচ এটি তাদের কাজের আওতাভুক্ত নয়। এই খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

‎পরিদর্শনকালে মন্ত্রী মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!