নারায়ণগঞ্জ রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় মাদক বিক্রিতে না বলায় রাহাতকে মারধরের অভিযোগ!
ফতুল্লায় ধরাছোয়ার বাহিরে আলোচিত ৩ মাদক ব্যবসায়ী!!
বক্তাবলীতে আধিপত্য বিস্তারে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষে আহত ১০
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “জনবল সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত সেবাপ্রার্থীরা
দেশে যেভাবে বাড়ানো হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডারের দাম!
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ
আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থী পুলিশের হেফাজতে
আমতলীতে রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন
একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম
দেশে এলপিজি কারসাজির শেষ কোথায়
ফতুল্লায় টুটুল-রকিগংদের জমজমাট মাদক ব্যবসা!
কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক
ফতুল্লায় বিএনপির আইনজীবী নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কারাবন্দি সজীবের ঢামেকে মৃত্যু
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ১০৯
রূপগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪
দেশের ছয় কোটি মানুষ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে
ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!
ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানে ডিসি’র নির্দেশ
টানা চার বছর বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক
আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী
তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলীতে আধিপত্য বিস্তারে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষে আহত ১০

বক্তাবলীতে আধিপত্য বিস্তারে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষে আহত ১০

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বাহিনীর সাথে আওয়ামীলীগ নেতা সামেদ আলী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হৃদয় ও টেঁটাবিদ্ধ রাজুর নাম পাওয়া গেছে। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হৃদয় ও রাজুকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় চলে নিরব চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য। বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এসব ইটভাটায় এক্ক নিয়ন্ত্রণ ছল ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর হাতে।গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ওই নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। সম্প্রতি সামেদ আলী এলাকায় ফিরে এসে এসব ইটভাটার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেন। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সকালে বক্তাবলী খেয়া ঘাটে খিচুড়ি রান্না করে দলবল নিয়ে খাওয়া দাওয়া করে সামেদ আলীর এলাকা আকবর নগরে মহড়া দিতে যান হালিম আজাদ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পক্ষ আরেকপক্ষের উপর হামলা করেন। এসময় সামেদ আলীর ছোট ছেলে হৃদয় গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ হৃদয় জানান, আমি বাসা থেকে বের হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। এ সময় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। হালিম আজাদ তার থাকা পিস্তল দিয়ে গুলি করে আমাকে।
স্থানীয়দের দাবি, ইট ভাটায় চাঁদাবাজি, মাটি ও শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি কমিশনভিত্তিক বাণিজ্য চলে আসছে। মাটি সরবরাহ থেকে শুরু করে শ্রমিক সরবরাহ পর্যন্ত বিভিন্ন খাতে কমিশন নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় বক্তাবলী বাজারে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার অভিযোগও রয়েছে হালিম আজাদের বিরুদ্ধে। ওই ঘটনায় থানায় মামলা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে স্থানীয় সূত্র দাবি করেছে। এ কারণে তার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও নানা অভিযোগ আরও জোরালো হয়েছে বলে জানা গেছে।
তবে শনিবারের সংঘর্ষের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেবে বলে স্থানীয়রা আশা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামিম হোসেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!